মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আরও কড়া ও বিতর্কিত মন্তব্য করলেন মুর্শিদাবাদের আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র নেতা হুমায়ুন কবীর। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য তিনি প্রার্থনা করবেন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পূর্বের কয়েকজন রাজনৈতিক নেতার মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন রেজিনগরের এই নেতা।

হুমায়ুনের দাবি, তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা এবং ‘মিথ্যে মামলা’ দেওয়ার অভিযোগের জেরেই ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর দাবি, “আমাদের যেমন পুলিশ দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমরা রাত জেগে জেগে লুকিয়ে বেড়াচ্ছি, চুরি করে বেড়াচ্ছে আমাদের কর্মীরা। তারা কী করবে? সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জন্য শুভকামনা করবো? ওঁকে যত তাড়াতাড়ি উপরওয়ালা টিকিট কাটিয়ে দেয়, সেটার দোয়া করব।’ নিজের বক্তব্যের সপক্ষে উদাহরণ দিতে গিয়ে অজিত পাওয়ার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর প্রসঙ্গও উল্লেখ করেন হুমায়ুন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

হুমায়ুনের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতবিরোধ থাকলেও কোনও ব্যক্তির মৃত্যু কামনা করা গ্রহণযোগ্য নয়। হুমায়ুনের মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজনীতির সঙ্গে হুমায়ুনের বক্তব্যের যোগসূত্র রয়েছে বলেও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের