Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি ভোট চাইতে আসিনি, দুশ্চিন্তায় পাশে দাঁড়াতে এসেছি’, বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR- আবহে মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন সপ্তমে। মালদায় গিয়ে বুধবার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আগে এখানে খুব বন্যা হত। আগে অনেক বেশি আসতাম। তবে আজ আমি ভোট চাইতে আসিনি। আমি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি।দুশ্চিন্তার কথা জানতে এসেছি। আপনারা নিশ্চিন্তে থাকুন। ভয় পাবেন না।”

মালদার মানুষের মনে জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বক্তব্য শুরু করেছেন মালদার প্রসিদ্ধ আমের কথা দিয়ে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন। বাংলাকে যে প্রতি পদে পদে বঞ্চনা করা হয়েছে তার পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “মালদায় আমরা বলি আমসত্ত্বের বেলা, আমের খেলা । আমি মনে করি আমাদের মা বোনেরা দেশের গর্ব। যে সংসারে মহিলারা দায়িত্ব নেন সেই সংসার অনেক শান্তি থাকে। আমাকে অনেকে বলে আপনি যে এত স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমরা প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকার উপর পাই ওদের থেকে। জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম গদিবাবুরা তাও কেটে নিয়েছে। এখন তো শুনছি সিগারেটের টাকাও কেটে নেবে। সারা দেশ ওরা দখল করতে চাইছে। দখল করতে চাইলে গণতান্ত্রিকভাবে করুন। জোর করে কিছু করতে চাইলে মানুষ ক্ষমা করবে না।”

ইন্দিরা গান্ধির সময় ভারত সম্মুখীন হয়েছিল জরুরী অবস্থার।  তাই ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত সময় ভারত ইতিহাসের কালো অধ্যায় নামে বিবেচিত। মালদার ভাষনে মুখ্যমন্ত্রী টেনে এনেছেন সেই প্রসঙ্গ। বলেছেন, “আজ ক্ষমতায় আছেন কাল থাকবেন না। মানুষ আপনাদের ক্ষমা করবে না। জরুরী অবস্থা করতে চাইলে মানুষ তার জবাব দেবে”। বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে এদিন বারবার নিশানা করেছেন মমতা। তাঁর কথায়, ” গঙ্গা ভাঙ্গন রোধে কেন্দ্র কিছুই করেনি। ফরাক্কার ড্রেজিং করে না। মুর্শিদাবাদের নদী ভাঙ্গন রোধ করছি আমরা। প্রতিবার বন্যা হয় মালদা ও মুর্শিদাবাদ জেলায়। ভাঙ্গন রোধে রাজ্য দুশো কোটি টাকা দিয়েছে। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙ্গন বড় সমস্যা। রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র, উল্টে জিএসটির টাকা কেটে নিচ্ছে।”

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গও এনেছেন। জানিয়েছেন  বাংলার মহিলা এই ভাতার জন্য আজ স্বনির্ভর। তাঁরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। মমতা সেই সঙ্গে ইঙ্গিত দেন আগামী দিনে তিনি আরও কিছু করতে পারেন। বলেন, বাংলায় পরিষেবা প্রদানে কোনও ভেদাভেদ করা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যে উঠে এসেছে বিহার ভোটের প্রসঙ্গও। তিনি বলেছেন, “ভোটের আগে ওরা ১০ হাজার টাকা দিয়েছে, ভোট মিটে যেতেই বুলডোজার চালিয়ে দেওয়া হল। ভোটের আগে দশ হাজার, ভোট মিললে বুলডোজার।”

সোনালি খাতুনকে নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “সোনালি খাতুন ভারতীয়, তাও তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। SIR এর নামে গণবন্দি চলছে। বাংলার প্রতি এত হিংসা কেন? বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। বিজেপির কাছে আমরা হিন্দুত্ব শিখব না।” তিনি বাংলার প্রতিটি মানুষকে আশ্বাস দিয়েছেন এদিন। বলেছেন, “চালাকি করে ভোটের তিন মাস আগে SIR। অমিত শাহ এই SIR চালু করেছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে। আমরা অধিকার আদায় করে নেব। SIR করে নিজের কবর নিজে খুঁড়েছে বিজেপি। হ্যাংলার দল বাংলা দখল করতে পারবে না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। বিজেপি করছে লুট, বলছে ঝুট। মধ্যপ্রদেশ, ওড়িশায় বাংলায় কথা বললেই অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। গলা কেটে দিলেও বাংলাতেই কথা বলব। বিহার দখল করেছে, বাংলা দখল করতে পারবে না।”  এদিন সভায় গত ১৫ বছরে তৃণমূলের কাজেরও খতিয়ান দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পরবর্তী সভা বৃহস্পতিবার হবে বহরমপুরে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের