চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিড়ের জেরে I-PAC সংক্রান্ত মামলা শুনতেই পারলেন না বিচারপতি, শুনানি পিছিয়ে ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি : তীব্র ঠাণ্ডায় কাঁপলেও রাজনীতির ময়দান উত্তপ্ত বঙ্গ। I-PAC সংক্রান্ত মামলার শুনানি শুরুই করতে পারলেন না হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার নির্ধারিত সময়ে মামলাটি উঠতেই হাইকোর্টের এজলাসে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু হয়। বিচারপতির অনুরোধ করা সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তারজেরে শুরু হল না শুনানি। আইপ্যাক নিয়ে ইডি তৃণমূলের মামলায় উঠতে উত্তেজনা শুরু হয়েছে। বাধ্য হয়ে এজলাস ছাড়লেন বিচারপতি শুভ্রা ঘোষ। এরজেরে পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি।

জানা গিয়েছে, এদিন আইপ্যাক সংক্রান্ত মামলাটি দুপুরে ওঠে এজলাসে। মামলাটি উঠতেই ব্যাপক চিৎকার চেঁচামিচি শুরু হয়। বার বার শান্ত হওয়ার কথা বলা হলেও কেউ কান দেননি। ফলে বাধ্য হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শুরু হতেই পারেনি সেটা। ফলে পিছিয়ে গেল শুনানি। আগামী ১৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও তাঁর অফিসা হানা দেয় ইডি। তড়িঘড়ি সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নথি নিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনার পরেই ইডি আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। তাঁদের অভিযোগ, আই প্যাকের অফিসে তল্লাশি অভিযানে তাঁদের বাধা সৃষ্টি করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানাল ইডি (ED)। হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Shuvra Ghosh) ইডিকে তাদের অভিযোগ সঠিকভাবে লিখে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইডির পক্ষ থেকে অভিযোগ আদালতে তাঁদের তল্লাশি চলাকালীন তথ্য সংগ্রহ করতে বাধা দেওয়া হয় এবং সেই তথ্য পাচার করার ঘটনা ঘটে। তল্লাশিতে সহযোগিতা না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপ দাবি করে ইডি।

অন্যদিকে, ইডি তল্লাশি নিয়ে আদালতে গিয়েছে তৃণমূলও। ইডির অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছে রাজ্য়ের শাসকদল। দলীয় তথ্য লুঠের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই মামলার শুনানির জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ