‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ করব’, তারকেশ্বর থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সরকারি মেশিনারি ব্যবহার করে মোদির রাজনৈতিক ক্যাম্পেন করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগ জানানো হবে। পাশাপাশি এই ধরনের ঘটনায় ধিক্কার জানিয়েছেন তিনি।

মহিলা বিল নিয়েও এদিন বিজেপিকে নিশানা করেছেন তিনি। বলেছেন, ২০২৩ সালে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। বিল পাশের পরেও কেন কার্যকর হয়নি? একটা বিল কতবার পাশ করানো হয়? তাঁর অভিযোগ, মহিলাদের হারা সিটে টিকিট দেয়, জেতা সিটে দেয় না। বিজেপিকে এবার ভোটে বিদায় দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, বাংলার ভোটে যুদ্ধের কামান এসেছে। প্রার্থীদের আটকে রেখে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতেই রেড করা হচ্ছে। এখানেই প্রশ্ন তুলেছেন, গদ্দারের বাড়ি- ভাইয়ের বাড়িতে রেড হবে না কেন? ভোটের আগে বেছে বেছে তল্লাশি করা হচ্ছে কেন? বিজেপি নেতাদের কারও বাড়িতে অভিযান নয় কেন? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাকে টার্গেট করা হলে, দিল্লিকে টার্গেট করা হবে। মমতার অভিযোগ, বিল পাশ করানোর নামে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করেছিল বিজেপি। বহিরাগতদের এনে বাংলাতে ভোট করানোর পরিকল্পনা করা হচ্ছে। 

তিনি আরও বলেছেন, মোদি শুধু প্রতিশ্রুতি দেন। ২ কোটি চাকরি থেকে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। কোথায় চাকরি ? কোথায় টাকা? বিজেপি স্লো কাউন্টিং করাতে চাইছে। রাতে লোডশেডিং করে মেশিন সরিয়ে দিতে চাইছে। মেশিন পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। 

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান