এই মুহূর্তে

”সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে দাগ লাগতে দেব না”, ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতার

নিজস্ব প্রতিনিধি : শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতা, সহিষ্ণুতা রক্ষার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকলকে দোলযাত্রার শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি বলেছেন, শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস ও গৌর পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শ্রীচৈতন্যদেবের জীবন ও তাঁর মানবতার আদর্শ বিগত ৫০০ বছর ধরে আমাদের পথ দেখাচ্ছে, উদ্বুদ্ধ করে চলেছে। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ধনী-দরিদ্র, বিদ্বান-মূর্খ, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণকে একত্র করেছিল। তাদের প্রেমের শৃঙ্খলে বেঁধে, এক সাম্য ও ঐক্যের পথ দেখিয়েছিল যার পরিণতি বাংলার নবজাগরণ। তাই আমার কাছে মহাপ্রভুর ধর্ম মানে মানবতার ধর্ম।

রাজ্য সরকার, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপকে “হেরিটেজ টাউন” হিসেবে গড়ে তুলছে। পাশে মায়াপুরে ISKCON-এর পবিত্র এই তীর্থ নগরী তৈরি করতে ৭০০ একর জমির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।

রাজনৈতিক মহলের মতে, নাম না-করে বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতিকেই নিশানা করেছেন মমতা। পাশাপাশি বাংলার সহিষ্ণুতার ঐতিহ্যের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিজেপির ধর্মীয় বিদ্বেষ, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বার বার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল ধর্ম, জাতি, সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে চলাই যে বাংলার ঐতিহ্য, সে কথাও দোল পূর্ণিমার পুণ্যতিথিতে মনে করিয়ে দিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দু’‌দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়, কোন দুটি তারিখে?‌ ফলাফল ঘোষণা ৪ মে

দক্ষিণ কলকাতার ভবানীপুর নয়, শুভেন্দুর পছন্দ নন্দীগ্রাম বিধানসভা

LIVE

অপেক্ষার অবসান, বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

চন্দ্রকোণায় ষাঁড়ের ভয়ে ভীত গ্রামবাসীরা, লাঠি হাতে তটস্থ সকলে

মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

ভোট ঘোষণার আগেই ২৭ জন পুলিশ অফিসারকে বদলি করল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ