‘৪ মে মোদিজিকে বর্ধমানের সীতাভোগ খাওয়াবো’, জামালপুরে ঘোষণা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: প্রথম দফায় বিজেপি ১১০ আসন জিতবে। দিদির খেলা শেষ করে দেবে। জামালপুর থেকে এমনই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, জামালপুরে পদ্মফুল ফুটবে। বিজেপির জয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী শাহ। সেই কারণে তিনি প্রতিশ্রুতি দেন ফলপ্রকাশের দিন অর্থাৎ ৪ মে মোদিকে বর্ধমানে সীতাভোগ খাইয়ে মিষ্টিমুখ করাবেন।

এদিন তিনি নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। কলকাতা ল কলেজ, দুর্গাপুর ল কলেজের কথা টেনে এনেছেন তিনি। মহিলাদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ৫ তারিখের পরে রাত ১টার সময়ে ছোট মেয়েরাও সুরক্ষিত থাকবে। প্রতি বার ভোটের সময় ঝামেলা হয় রাজ্যে। ২৯ তারিখে ঘরের বাইরে বের না হওয়ার কথা বলা হয়েছে। এদিনও উল্টো করে ঝোলানোর কথা বলেছেন তিনি। এদিন তিনি বলেন,  এখন শুধু ধমকাচ্ছি, শুধরে যাও, না হলে তোমাদের জায়গা হবে জেলের ভিতরে। বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট রাজ বলে কিছু থাকবে না। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই জবাব দিয়েছেন শাহ।

তিনি বলেছেন, কেন্দ্র গরিবদের পাকাবাড়ি, পরিশ্রুত পানীয় জল, শিক্ষার জন্য টাকা দিয়েছে। কিন্তু সেই টাকা কাজে লাগানো হয়নি। কোথায় গেল সেই টাকা? সব টাকা সিন্ডিকেটে চলে গিয়েছে। আর যদি ভাবেন এই টাকা হজম করে নেওয়া যাবে, তা হলে সিন্ডিকেটবাজরা কান খুলে শুনে রাখুন, প্রতি পয়সার হিসাব নেওয়া হবে।

মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। বিজেপি সরকার এসে সকল মতুয়াদের নাগরিক করার কাজ করবে। বিজেপির প্রাণ এই মতুয়া সমাজ। পাশাপাশি এদিন তিনি আরও একবার বাবরি মসজিদের কথা বলেছেন। তিনি বলেছেন, বিজেপি আসবে বাবরি মসজিদ তৈরি করতে দেওয়া হবে না।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?