অতি বর্ষণের ফলে আতঙ্কে দিন গুনছেন মৃৎশিল্পীরা,কাঁচা মাটি শুকাতে পারছেন না

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: অতি বর্ষণের ফলে আতঙ্কে দিন গুনছেন “মৃৎশিল্পীরা”। সঠিক সময়ে প্রতিমা দিতে না পারলে শুনতে হবে কু – কথা।বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদন্ডী এলাকার মৃৎশিল্পীদের করুণ দশা।লাগাতার বর্ষণের ফলে দেখা নেই রোদ্দুরের। আর এই রোদ্দুর না পাওয়ায় কাঁচা মাটি শুকাতে পারছেন না মৃৎশিল্পীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হাতে-গোনা আর কয়েকটি দিন বাকি । তার মধ্যে শিল্পীদের প্রতিমা তুলে দিতে হবে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের হাতে। সময় মত ঠাকুর ডেলিভারি(Delivery) না দিতে পারলে উপার্জন আসবেনা তাদের ঘরে। তাই সারা বছর ধরে পথ চেয়ে অপেক্ষায় থাকে কবে দুর্গা ঠাকুরের বায়না আসবে ঘরে।

ভাবতে ভাবতে চলে এল পুজো। আশায় বুক বেঁধেছেন “মৃৎশিল্পীরা”। সেই আশায় জল ঢেলে দিল শরৎকালের মেঘ, সারাদিন আকাশের মুখ ভার ঝিরঝিরি বৃষ্টি! দেখা নেই পরিমাণ মতো রোদ্দুরের। তাই মহা সমস্যায় মৃৎশিল্পীরা।তারা এই সময় কোমর বেঁধে নেমে পড়েন দুর্গা প্রতিমা(Durga Pratima) তৈরি করতে। আর সেই সময়ে দেখতে পাচ্ছেন লাগাতার বৃষ্টি” ।এই বৃষ্টির ফলে প্রতিমা শুকাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যার কারণে প্রতিমা সঠিক সময় ক্রেতাদের হাতে তুলে দিতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন শিল্পীরা। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, প্রতিবছর ১৫ থেকে ২০টি প্রতিমা অর্ডার আসে। এবার সেই অর্ডার কমিয়ে ৮ থেকে ১০ টি নেওয়া হয়েছে।

তার একটাই কারণ প্রতিমা শুকাতে পাচ্ছেন না রোদ্দুরের অভাবে। তাই সঠিক সময় ক্লাব কর্তাদের হাতে প্রতিমা তুলে দিতে না পারলে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় কু – কথাও শুনতে হয়। তাই যাতে সেই সমস্যায় না পড়তে হয় তার জন্য আগেভাগে অর্ডার নেওয়া কমিয়ে দেওয়া হয়েছে”। কিন্তু তাতেও রক্ষা নেই’। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে প্রতিমা সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্পীরা। আকাশ পানে চেয়ে রয়েছেন মৃৎশিল্পীরা রোদ্দুরের আশায়।

মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

দিল্লিতে NDA-এর বৈঠকে উপস্থিত NCPI-এর ২০ সাংসদ

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন