ভুয়ো ভিডিয়ো প্রতিপক্ষের বিরুদ্ধে? এবার এফআইআর করবে CID

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের তপ্ত ময়দানে এবার নতুন সতর্কতা। যতো কাছাকাছি আসছে ভোটের দিন, ততোই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মিটিং-মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার এখন সমান গুরুত্বপূর্ণ। তবে এই প্রচারণার সঙ্গে জড়িয়েছে ফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ ভিডিয়ো। এসবের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে।

আগে রাজনৈতিক দল বা ব্যক্তির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন অনুসন্ধানের নির্দেশ দিত। এরপর সংশ্লিষ্ট জেলার থানায় মামলা হতো এবং এসপি বা পুলিশ কমিশনারেটের রিপোর্ট কমিশনে পাঠানো হতো। এবার এই নিয়ম বদলেছে। ভবানী ভবনের   সিআইডি-র সাইবার ক্রাইম থানায় সরাসরি এফআইআর রুজু করে তদন্তশুরু করা যাবে। প্রয়োজন হলে অফিসাররা স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত করতে পারবেন। পরে পরিস্থিতি অনুযায়ী রাজ্য সাইবার ক্রাইম উইংকে তদন্তভার দেওয়া হতে পারে।

গত লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিয়ে তৈরি ভুয়ো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এখনও নেতানেত্রীদের পুরনো বক্তব্যকে কাটাছেঁড়া করে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।

রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেছেন, ভোটের আগে ভুয়ো বা বিকৃত ভিডিয়ো ছড়ানো শুধু রাজনৈতিক ইস্যু নয়, আইনশৃঙ্খলার জন্যও হুমকি। ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞরা ভিডিওর ডেটা, আইপি লগ ও সোর্স খতিয়ে দেখবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও তথ্য সংগ্রহ করা হবে। নির্বাচন কমিশনের বার্তা স্পষ্ট-ভোটের সময় মতপ্রকাশের স্বাধীনতাকে হাতিয়ার করে প্রযুক্তি-নির্ভর ভুয়ো অপপ্রচার বরদাস্ত হবে না।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা