রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

Share:

নিজস্ব প্রতিনিধি: জরুরি কাজে বাড়ির বাইরে রয়েছেন বা অফিসে গিয়েছেন? দ্রুত বাড়ি ফিরুন। কারণ আজ, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর বাড়ির বা অফিসের বাইরে বেরোনোর সুযোগ পাবেন না। ধেয়ে আসছে প্রলয়। তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে বিপদ বাড়বে শহরবাসীর। আলিপুর আবহাওয়া দফতর দুপুরের বুলেটিনে জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে রয়েছে। ধীরে ধীরে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গ থেকে কলকাতা এমনকি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

বর্তমানে গভীর নিম্নচাপটি রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮০ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার ফলে দক্ষিণবঙ্গ ভেসে যাচ্ছে। উত্তরবঙ্গেও দুর্যোগোর পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ, বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ঝড়বৃষ্টি চলছে। মালদহ, দার্জিলিং এবং কালিম্পং-ও এ দিন সকালে বৃষ্টি হয়েছে।

আরও পডুন: পারিবারিক অশান্তির জের, বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ, চাঞ্চল্য সাগরে

আজ, বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কলকাতায় বেশি সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই শহরে জল জমার আশঙ্কা রয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২