বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ, উপরে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন স্বামী। পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর দেহ, উপরে ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন স্বামী। পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা গঙ্গাসাগর কোস্টাল থানার নারানিয়া আবাদ এলাকায়। পরিবারের থেকে দূরে এক ফাঁকা জায়গায় বাড়ি তৈরি করে বসবাস করতেন ওই দম্পতি। তাঁদের ছয় বছরেরে একটি পুত্রসন্তান রয়েছে। জানা গিয়েছে, নতুন বাড়িতে আসার পর থেকেই দম্পতির মধ্যে অশান্তি শুরু। বিগত কয়েকদিন ঝামেলা আরও বাড়ে। ঝামেলার কারণ জানা যায়নি। মহিলার কোনও পরকীয়ার সম্পর্ক ছিল নাকি ব্যাক্তির কোনও বাইরের মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, তা জানা যায়নি।

সূত্রের খবর, গতকাল তাঁদের মধ্যে অশান্তি চরমে পৌঁছতেই স্ত্রী প্রথমে বিষ খেয়ে আত্মহত্যা করেন। এরপর ঠিক দেড় ঘণ্টা পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামী। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে শেষ হয়ে গেল দুটি তরতাজা প্রাণ। সূত্রের খবর, দম্পতির নাম নীলাঞ্জনা গিরি (২৭) ও সুবিমল গিরি(৩৩)। তাঁদের সকাল থেকে পাড়ায় না দেখা যাওয়ায় প্রতিবেশিরা খোঁজ শুরু করেন। এরপর তাঁদের বাড়িতে গিয়ে দেখতে পান মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন নীলাঞ্জনা এবং ফ্যানের সঙ্গে ঝুলছে সুবিমলের দেহ। এরপরেই তাঁরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেন।

পুলিশ এসে ঘরে বিষের কৌটো পড়া দেখে অনুমান করেন বিষ খেয়েই মৃত্যু হয়েছে নীলাঞ্জনার। আর ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর স্বামী। পুলিশ তাঁদের দেহ উদ্ধার করে প্রথমে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁদের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। তবে এটা নিছক আত্মহত্যার ঘটনা নাকি কোনও হত্যার ঘটনা, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে তাঁদের মধ্যে অশান্তির সূত্রপাত, তাও জানার চেষ্টা করছে পুলিশ। 

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান