পথ দুর্ঘটনায় আহত উত্তরবঙ্গ আইজি

উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ এবং উত্তরবঙ্গের ট্রাফিক এসপি অবধেশ পাঠক এই মুহূর্তে চিকিৎসাধীন সেবক রোডের একটি নার্সিংহোমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় আহত উত্তরবঙ্গের আইজি (IG NORTH BENGAL) দেবেন্দ্র প্রকাশ সিং। শুক্রবার সকালে তাঁর গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের ওই গাড়িতে তিনি ছাড়াও আরও ৩ জন পুলিশ আধিকারিক এবং কর্মী ছিলেন। সকলেই আহত।

উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ এবং উত্তরবঙ্গের ট্রাফিক এসপি অবধেশ পাঠক এই মুহূর্তে চিকিৎসাধীন সেবক রোডের একটি নার্সিংহোমে। চালক সহ বাকি ২ জন ভর্তি ছিলেন মালবাজার হাসপাতালে। তাঁদের শিলিগুড়িতে রেফার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ আধিকারিকরা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন।

থানা সূত্রে জানা গিয়েছে, ডামডিম এলাকায় গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে ওই গাড়িটি উল্টে গিয়েছে। ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। অন্যদিকে আহত পুলিশ আধিকারিক এবং কর্মীরা যেই নার্সিংহোম ও হাসপাতালে ভর্তি, সেখানেও উপস্থিত রয়েছেন একাধিক পুলিশ আধিকারিক এবং কর্মী। আহতদের দেখতে নার্সিংহোমে গিয়েছিলেন মন্ত্রী গৌতম দেব।

নার্সিংহোম ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইজিকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর পায়ে ও মাথায় আঘাত লেগেছে। তবে অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, এক আইপিএস গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ডাম্পার চালকও আহত। স্থানীয় সূত্রে খবর, গাড়ি দুটিকে এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে। পথ দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ