দিঘায় বাধ্যতামূলক হচ্ছে, রুম ভাড়ার তালিকা হোটেল-লজের সামনে টাঙিয়ে রাখা

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন দিঘার সব হোটেল ও লজগুলিকে নির্দেশ দিয়েছে রুম ভাড়ার তালিকা হোটেল-লজের সামনে টাঙিয়ে রাখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির পায়ের তলায় সর্ষে। একথা প্রায় সবাই জানে। আবার সেই বাঙালির সব থেকে প্রিয় ঘোরার জায়গাগুলির মধ্যে অন্যতম হল দিঘা(Digha)। সেই সৈকত শহরে গিয়ে অনেক পর্যটককেই হোটেল ভাড়া নিয়ে হয়রানির মুখে পড়তে হয়। কেউ কেউ চূড়ান্ত ভাবে প্রতারিতও হন। বিশেষ করে ছুটিছাটার সময়ে এই ধরনের ঘটনা বেশি ঘটে। সেই সব ঘটনা রাজ্যের পর্যটন শিল্পের ক্ষেত্রে যেমন প্রতিকূল হয়ে ওঠে তেমনি, দিঘার জনপ্রিয়তার জায়গাটিও ক্ষতিগ্রস্থ করে। এই অবস্থায় পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা প্রশাসন দিঘার সব হোটেল ও লজগুলিকে নির্দেশ দিয়েছে রুম ভাড়ার তালিকা হোটেল-লজের সামনে টাঙিয়ে রাখতে হবে। হোটেল-লজগুলিতে অতিরিক্ত রুম ভাড়া নিয়ে বেনিয়ম ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, নতুন রেশন কার্ড করাতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করল রাজ্য

দিঘায় হোটেল-লজগুলিতে মাঝেমধ্যেই অতিরিক্ত রুম ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে পুজো কিংবা কোনও টানা ছুটির সময় রুমের ভাড়ার টাকার অঙ্ক চড়চড় করে বাড়ে। আগত পর্যটকদের ইচ্ছেখুশি মতো হোটেল-লজের ভাড়ার কথা বলা হয় বলে অভিযোগ। এবার প্রশাসনের হস্তক্ষেপে এই অভিযোগের বহর কমবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। জানা গিয়েছে, সম্প্রতি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের(Digha Sankarpur Development Authority) মধ্যস্থতায় দিঘার সমস্ত হোটেল-লজ মালিকদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে হোটেল-লজ মালিক তথা কর্তৃপক্ষকে রুম ভাড়া এবং পরিষেবা নিয়ে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়। রুম ভাড়ার তালিকা(Room Rent Tally) হোটেল-লজের সামনে টাঙানোর কথা বলা হয়েছে, যাতে পর্যটকরা ভাড়া সম্পর্কে অবগত হন এবং অভিযোগ তোলার সুযোগ না পান। এমনকী সেই তালিকা উন্নয়ন পর্ষদের অফিসে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ‘মমতা’য় গত ১০ বছরে নিখরচায় ক্যান্সারের চিকিৎসা পেয়েছেন বাংলার কয়েকশো মানুষ

ঘটনা হল, ভিড়ের সময় পর্যটকরা রুম বুকিংয়ের জন্য যোগাযোগ করলে ‘রুম নেই’ বলে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়। পর্যটকরা যখন কোথাও না পেয়ে ফিরে আসেন, তখন তাঁদের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় রুম নিতে হয়। পর্যটকরা অনেক সময় তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফেরেন, এরকম নজির বহু রয়েছে। তাছাড়া কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দীঘা সফরে এসে হোটেল-লজের অতিরিক্ত ভাড়া নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি এবিষয়ে জেলা প্রশাসনকে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন। পরবর্তীকালে টাস্ক ফোর্স গঠন হলেও কাজের কাজ সেভাবে কিছুই হয়নি। অতিরিক্ত রুম ভাড়া নেওয়ার অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসে। তবে এবার ছবি বদলাবে বলেই মনে করছেন অনেকে। কোনও অভিযোগ এলে পদক্ষেপ করা হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের