‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি সরকার। কিন্তু সেই কাজে কেউ বাধা দিলে বা আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত নয়। ফলতা থেকে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আমি বলে দিলাম ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুন্ডামি, জমি লুট চলবে না। ভোট লুট এখন অতীত। যত বড় মাফিয়া হোক বিজেপি সরকার সবক শিখিয়ে ছাড়বে। কেউ যেন আইন হাতে তুলে না নেন, এই সরকার কাউকে ছাড়বে না।’

কিন্তু কোন প্রসঙ্গে এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী? গতকাল, মঙ্গলবার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁর অনুগামীরা। যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। প্রথমে জাহাঙ্গিরের বাড়ির সামনে জড়ো হয় তাঁর অনুগামীরা। পরে তাঁদের সঙ্গে নিয়ে ফলতা থানার দিকে এগিয়ে যায় জাহাঙ্গিরের স্ত্রী। পুলিশের অভিযোগ, জাহাঙ্গির বাহিনীর ফলতা থানায় হামলার পরিকল্পনা ছিল। এমনকী জাহাঙ্গিরকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাঁর স্ত্রীয়ের। সেই প্ল্যান ভেস্তে দেয় পুলিশ। জাহাঙ্গিরের স্ত্রী ও তাঁর বাহিনীকে আটকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, তারপরেই হামলা চালায় জাহাঙ্গির গ্যাং। পাল্টা পুলিশ লাঠিচার্জ করতেই পড়িমড়ি হয়ে ছুটতে থাকে হামলাকারীরা। সেই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পডুন: ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

আর সেই ঘটনার প্রেক্ষিতেই এদিন ফলতা থেকে কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, ‘আমি মঙ্গলবার কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখছিলাম, ফলতাতে কিছু লোক একজন মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করতে গিয়েছিল। যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেই হামলা রুখে দিয়েছে। যারা হামলা করেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার কাজও ডাবল ইঞ্জিন সরকার করবে। আমি এখান থেকে পুলিশ সুপারকে নির্দেশ দিচ্ছি। যাঁরা ওই হামলার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারা যোগ হবে। কেউ যেন কখনও পুলিশ, সরকারি কর্মচারী, কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করার সাহস না দেখায়।’

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী