ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলর ও প্রাক্তন বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। এরই মাঝে এবার গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে।

বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপ ও তোলাবাজির একটি পুরনো মামলায় এই গ্রেফতারি। প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হবে।  এরপর উত্তরবঙ্গে  নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, গত ১২ জুন উদয়নের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়। অভিযোগ, দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগ বা ‘পিকু’ তৈরির সময় একটি এনজিওর নাম করে অর্থ সংগ্রহ করা হয়েছিল। সেই অর্থ তোলাবাজির অভিযোগেই মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহিদ মামলা, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ এবং দিনহাটা পুর এলাকায় ঘর দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ।

আরও পড়ুনঃ ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

গ্রেফতারের পর উদয়ন গুহ বলেন, ‘আমি জানিই না কেন আমাকে গ্রেফতার করা হয়েছে।‘ অন্যদিকে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায়ের দাবি, ‘উনি বহু দুর্নীতির সঙ্গে জড়িত। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।‘ উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত উদয়ন গুহকে ঘিরে অতীতেও নানা বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পালাবদলের পর ধীরে ধীরে সামনে আসছে তার বিরুদ্ধে জমে থাকা অভিযোগ।  

লিভ-ইন রিলেশনশিপে থাকতে চান? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই বিপদ!

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা