চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামনে এল বাংলায় SIR নিয়ে বড় আপডেট, স্বাস্থ্যসাথী কার্ডও নাকি প্রামাণ্য নথি!

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় SIR প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। SIR শুরুর আগে বিকল্প নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার প্রস্তাব দিল রাজ্য। এমনিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকার জানিয়েছে প্রমাণ হিসাবে রাখতে হবে ১১টি নথি। এই ১১টি নথির মধ্যেই রাখা হয়েছে আধার কার্ড, রেশন কার্ড সহ বেশ কিছু বিষয়। এবার নথির মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রস্তাব ও পরামর্শ নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ে মঙ্গলবার পাঠিয়ে দিয়েছে রাজ্য।

রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা কমিশনের কাছে তিনই এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠান। ওই বৈঠকে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসেবে স্বাস্থ্যসাথী কার্ড রাখার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

জাতীয় নির্বাচন কমিশন আগেই সকল রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে রেজিস্ট্রার্ড ১১টি নথির সঙ্গে কোনও বিকল্প নথি যোগ করা যায় কিনা। তারই উত্তরে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসেবে আধার, রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে। এমনিতেই সোমবার সুপ্রিম কোর্ট বিহারে নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া ১১টি নথির সঙ্গে আধার যোগ করার অনুমোদন দিয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ডকে বিকল্প করার বিষয়টি অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয় এখনও। ১১টি নথির মাধ্যমে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই কারণেই বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে স্বাস্থ্যসাথী কার্ডকে নথি তালিকায় রাখার প্রস্তাব করেছে।

বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি লিখেছিল। রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু বাংলায় SIR হতে দিতে নারাজ ছিল তৃণমূল ও অন্যান্য বিরোধী দল। সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনে ডেকে পাঠানোও হয়েছিল। পরে অবশ্য SIR বাংলাতে হচ্ছে তা জানা আযায়।

SIR করে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই। এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে। তবে, বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ