কল্যাণী থেকে আই পি এল বেটিং – এর বড় পাণ্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: কল্যাণী থেকে আইপিএলের ব্যাটিং চক্রের বড় পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। আগে বেটিং চালাতো স্বীকার ধৃত পাণ্ডার।ধৃতের কাছ থেকে মোবাইল উদ্ধার।নদিয়ার কল্যানী থানার(Kalyani P.S.) ভুট্টা বাজার এলাকা থেকে গ্রেফতার।ধৃতের নাম সিকান্দর মাহাতো। পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরেই অনলাইন আইপিএল জুয়া(IPL Gambling) চালাতো।এর আগেও কয়েকজনকে গ্রেফতার করে কল্যানী থানার পুলিশ।ধৃতের বিরুদ্ধে বিএনএস ১১২ ও গ্যাম্বলিং এক্ট ৩/৪ ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতকে শনিবার কল্যানী আদালতে পেশ করে পুলিশ।

এর পাশাপাশি আইপিএল খেলায় অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক বুকিকে গ্রেফতার করল তাহেরপুর থানার(Taherpur P.S.) পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুল্লা এলাকায় বেআইনি ভাবে IPL ক্রিকেটে অনলাইনে জুয়ার আসর চালাচ্ছে এক ব্যক্তি। আর এর পরই তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েক মাসে রানাঘাট জেলা পুলিশ(Ranaghat District Police) বিভিন্ন জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়ারীকে গ্রেফতার করলেও অন লাইন জুয়ার বুকিদের নাগাল পাচ্ছিল না। এবার তাহেরপুর পুলিসের হাত ধরে অনলাইন জুয়া চক্রের এক বুকিকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনলাইনে জুয়া চক্রের সাথে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।ধৃতদের সূত্র ধরে, নদিয়া জেলায় আর কোথায় কোথায় এই ক্রিকেট জুয়ার চক্র ছড়িয়ে রয়েছে তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ