হরমুজ প্রণালী বন্ধের জেরে চা রপ্তানিতে ব্যাপক ধস, চরম লোকসানের মুখে বাগান মালিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই ভারতের সামুদ্রিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলিতে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে এই সমুদ্রপথের ভূমিকা খুবই বড়। চা রপ্তানির ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। দার্জিলিং, ডুয়ার্স এবং অসমে উৎপাদিত চা বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। আকাশপথে পরিবহনের খরচ অনেক বেশি হওয়ায় এই পণ্য মূলত জলপথেই রপ্তানি করা হয়।

ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরবের পূর্ব উপকূলীয় বন্দর, বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত-এই সব উপসাগরীয় দেশে ভারতীয় পণ্য পৌঁছাতে হরমুজ প্রণালীই প্রধান পথ। সাম্প্রতিক বছরগুলিতে এই অঞ্চল ভারতীয় চা রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য গুরুত্ব অর্জন করেছে। ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ইরাকে মিলিয়ে প্রায় ১১৫ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে, যা এই অঞ্চলের বাজারের গুরুত্ব স্পষ্ট করে।

আরও পড়ুন: বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ভারত মোট প্রায় ২৮০ মিলিয়ন কেজি চা রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ৪১ শতাংশ চা হরমুজ প্রণালী হয়ে বিভিন্ন দেশে পৌঁছেছে। মূলত অর্থোডক্স চায়ের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। উপসাগরীয় দেশগুলিতে এই চায়ের চাহিদা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভা বেড়েছে। তবে বর্তমানে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের জেরে সমুদ্রপথে পণ্য পরিবহণ ব্যাহত হলে ভারতীয় চা রপ্তানি, বিশেষ করে অসমের অর্থোডক্স চা, বড় ধাক্কা খেতে পারে। কারণ এই চায়ের প্রায় ৫০ শতাংশই ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে রপ্তানি করা হয়।

এদিকে অসম সরকার সম্প্রতি অর্থোডক্স চা উৎপাদনে উৎসাহ দিতে প্রতি কেজিতে ভর্তুকি ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তকে চা রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এই উদ্যোগের সুফলও বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য