বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে দুশো কর্মী-সমর্থক

জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দুই শতাধিক কর্মী সমর্থক

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দুই শতাধিক কর্মী সমর্থক। বিভিন্ন দল ছেড়ে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

বুধবার রাতে পুরাতন মালদার সাহাপুর বাজারপাড়া এলাকায় জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে তৃণমূলে যোগদান সভায় উপস্থিত ছিলেন, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অঞ্চল কমিটির সম্পাদক রবিন দাস, স্থানীয় তৃণমূল নেতা চিন্ময় কুন্ডু, বিশ্বনাথ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলত্যাগীরা।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, পুরাতন মালদার বিজেপির প্রতিনিধিরা কোনও উন্নয়ন করতে পারছেন না। পানীয় জল, রাস্তা সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। তৃণমূল সরকারের উন্নয়নের শামিল হতে বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে দুই শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পুজো কমিটির সদস্য চিন্ময় কুন্ডু বলেন, স্থানীয় বিজেপি পঞ্চায়েত কোনও কাজ করছে না এলাকার কোনও উন্নয়নমূলক কাজ হচ্ছে না। তাই এলাকার উন্নয়নের দাবিতে আমরা এলাকার মানুষ বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর