জগৎবল্লভপুরে ফের অত্যাধিক কাজের চাপে অসুস্থ , BLO ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, জগৎবল্লভপুর: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও। পেশায় শিক্ষিকা ওই বিএলও’র নাম তনুশ্রী সিংহ। তিনি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা(Jagatballavpur Assembly) এলাকার ২৪৩ পার্টের বিএলও। ডোমজুড় বন্দর বাগপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষিকা তিনি। তিনি এসআইআরের কাজ করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান। তাঁর রক্তচাপ কমে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডোমজুড়ের ব্লক(Domjur Block) মেডিকেল হেলথ অফিসার ঋদ্ধি চক্রবর্তী জানান, ওই বিএলওকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

বেশকিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। জগৎবল্লভপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুবীর চট্টোপাধ্যায় বিএলওকে দেখতে হাসপাতালে যান। তিনি অভিযোগ করেন, কাজের চাপে blo তনুশ্রী সিংহ অসুস্থ হয়ে পড়েন। স্কুলের কাজের চাপের পাশাপাশি অল্প সময়ের মধ্যে এনুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজেশন এবং নির্বাচন কমিশনের নতুন নতুন নির্দেশ মানতে গিয়ে বিএলও’রা অসুস্থ হয়ে পড়ছেন।

এদিন হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকা কথা বলতে চাননি। তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে ওই বি এল ওর অসুস্থতার বিষয়টি জেলা নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের জানানো হয়েছে। এর আগেও একের পর এক BLO শুধু পশ্চিমবঙ্গে নয় ,দেশের অন্যান্য রাজ্যে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর ঘটনাও ঘটে। কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে BLO দের পরিবারগুলি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে বিক্ষোভ দেখায়।

পরবর্তীকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় অসুস্থতার ঘটনা ঘটলে সেক্ষেত্রে সেই বিএলওকে কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে। মৃত্যু হলে সেক্ষেত্রে রিপোর্ট পাওয়ার পর সব দিক খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আর্থিক সাহায্য করবে সংশ্লিষ্ট বিএলও’ র পরিবারকে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে