‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাল্যবিবাহ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র কিংবা রাজ্য সরকার। মেয়েদের স্কুলমুখী করে ও নির্দিষ্ট বয়সের আগে বিয়ে থেকে দূরে রাখতেই একাধিক প্রকল্পের সুবিধা দেওয়া হয়। সেই কারণেই দেশজুড়ে চালু হয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও। তারপরেও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণে শীর্ষ স্থান অধিকার করেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বলে আজ, সোমবার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ভবানী ভবনে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ‘বাল্যবিবাহ যে করবে আর যারা সেই বিয়ে দেবে, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে সব সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা। যারা বাল্যবিবাহ করেছেন, সেই স্বামীদের শোকজ করা হচ্ছে। জেলও হতে পারে। বাল্যবিবাহ করা স্বামীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হবে। যে পুরোহিত ও কাজিরা বিয়ে দিয়েছেন তাদেরও জেল হতে পারে। সবকটাকে তুলে আনা হবে।’

আরও পডুন: বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

শুভেন্দু অধিকারী আরও জানান, ‘বাল্যবিবাহ নিয়ে বাড়ি বাড়ি অভিযান চালানো হবে। সমস্ত তথ্য আছে আমাদের কাছে। ১৮ বছরের নীচে কতজন গর্ভবতী হয়েছে, সেই তথ্য রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে সেই তথ্য আমাকে দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাস থেকে গত জুন মাস অর্থাৎ ৬ মাসের হিসেবে দেখা যাচ্ছে বাল্যবিবাহ ও গর্ভধারণে প্রথম স্থানেই আছে মুর্শিদাবাদ (১২৮৪৭)। দ্বিতীয় নম্বরে দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান।’ বাল্যবিবাহ রুখতে পদক্ষেপ করা হবে রাজ্যের তরফে। নেওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘স্বাস্থ্য দফতরের তরফে প্রত্যেক নাবালিকা বধূর স্বামীদের কাছে যাবে শোকজ লেটার। স্ত্রীর বয়স যে ১৮, তা প্রমাণ করতে হবে। না করতে পারলে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে। বাল্যবিবাহ করলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। কোনও পুরোহিত, কাজি, বাবা-মা, কোনও অভিভাবক বাল্যবিবাহের ব্যবস্থা করলে ২ বছর পর্যন্ত জেল, ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাবা-মা, কোনও অভিভাবক বাল্যবিবাহে উৎসাহ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাল্যবিবাহের ক্ষেত্রে নাবালিকা পকসো আইনের সুরক্ষা থেকে বঞ্চিত হয় না। ১৮ বছরের নীচে যৌন সম্পর্ক স্থাপন করলে পকসোর ধারা ৩ ও ধারা ৪ অনুযায়ী যৌন হেনস্থার অপরাধ হয় অভিযুক্তের বিরুদ্ধে। হতে পারে ১০ বছরের কারাদণ্ড। নাবালিকার বয়স ১৬-র কম হলে হতে পারে আজীবন কারাদণ্ডের শাস্তি।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২