বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

বেশ কিছুদিন ধরেই রহড়া, নিমতা এবং নিউ বারাকপুর থানা এলাকায় পরপর বাইক চুরির ঘটনার ঘটছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে  রহড়া থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে সঙ্গে নিয়ে বাইক চুরি। পুলিশের জালে ‘বাইক চোর’ প্রেমিক যুগল। বেশ কিছুদিন ধরেই রহড়া, নিমতা এবং নিউ বারাকপুর থানা এলাকায় পরপর বাইক চুরির ঘটনার ঘটছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে রহড়া থানার পুলিশ। চুরি যাওয়া বাইকের সূত্র ধরে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি গোপন সূত্রে তথ্য সংগ্রহ শুরু করেন তাঁরা। সেই সূত্র ধরেই এবার পুলিশের হাতে বিস্ফোরক তথ্য। পেশায় ডেলিভারি বয়। তাই বিভিন্ন এলাকায় অবাধে ঘোরাফেরার সুযোগ রয়েছে। সেই সুযোগকেই কাজে লাগিয়ে বান্ধবীকে সঙ্গে নিয়ে বাইক চুরির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। একের পর এক বাইক চুরির ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল ওই প্রেমিক যুগল। নাম সৌরভ সালাম এবং জিনিয়া রুদ্র।

পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ রহড়ার মিশন পাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা জিনিয়া। সম্প্রতি সেখান থেকেই যুগলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ডেলিভারি বয়ের কাজের সুবাদে বিভিন্ন এলাকার অলিগলি নখদর্পণে সৌরভের। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে কোথায় বাইক রাখা রয়েছে, কোথায় নজরদারি তুলনামূলক কম—সেগুলি ভালই জানা তাঁর। সেইভাবে চুরির পরিকল্পনা করত সে। বান্ধবই জিনিয়াকে নিয়েও চুরি করত। প্রথমে বাইকের হ্যান্ডেলের লক ভাঙত, এরপর নকল চাবি ব্যবহার করে বাইক হাতিয়ে নিয়ে পালাত প্রেমিক যুগল। 

দিন কয়েক ধরেই রহড়া, নিমতা ও নিউ বারাকপুর এলাকায় একের পর এক একই ধরনের বাইক চুরির ঘটনা ঘটছে, তার তদন্তে নেমেই তদন্তকারীদের সন্দেহ হয় ওই দুইজনকে নিয়ে। এরপর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্ত এগোতেই চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায় পুলিশের। অবশেষে সম্প্রতি বেলঘরিয়া থেকে দু’জনকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। আজ সোমবার ধৃতদের বারাকপুর আদালতে তাঁদের পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই বাইক চুরি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, চুরি যাওয়া বাইকগুলি কোথায় নিয়ে যাওয়া হত এবং এই জুটি এখনও পর্যন্ত কতগুলি বাইক চুরি করেছে—এখন সেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই রহড়ার বিস্তীর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন