জলঙ্গিতে গাছের তলায় স্কুল খোলা শিক্ষক বাবর আলিকে প্রার্থী করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বহরমপুর: মঙ্গলবার বহরমপুরে তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন এবং নিয়ামত শেখের হাত ধরে শাসক দলে যোগদান করেন বাবর আলি(Babar Ali)। ২০০৯ সালে বাবর আলিকে ‘বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের’ শিরোপা দেওয়া হয়েছিল বিবিসি-র তরফে।একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত বাবর আলি গত প্রায় ২৩ বছর ধরে মুর্শিদাবাদে ‘আনন্দ শিক্ষা নিকেতন’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালান। গাছের তলায় তিনি স্কুল খুলেছিলেন।সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্য শিক্ষাদানের ব্যবস্থা করেন তিনি। কর্নাটক সরকারের সরকারি শিক্ষা বইয়ে বাবরের জীবনীও পড়ানো হয়। তৃণমূল সূত্রের খবর, ‘আমজনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীরের(Humayun Kabir) বিরুদ্ধে বেলডাঙা বিধানসভা(Beldanga Assembly) কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বাবর আলি এরকম জল্পনা চলছিল। মঙ্গলবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য প্রার্থীদের পাশাপাশি জলঙ্গি থেকে বাবর আলির নাম ঘোষণা করেন।

তৃণমূল কংগ্রেসে মঙ্গলবার সকালে যোগ দিয়ে বাবর আলী বলেন,” গত প্রায় ২৩ বছর ধরে আমি ‘আনন্দ শিক্ষা নিকেতন’ চালাচ্ছি। এই প্রতিষ্ঠান শিক্ষা প্রসারে জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমার মনে হয়েছে সামাজিক ক্ষেত্রেও কিছু করার দরকার রয়েছে। তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।”তিনি বলেন,”রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে এবং অভিষেক ব্যানার্জি যে আন্তরিকতার সঙ্গে আমাকে তৃণমূল দলে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন তাতে আমি মুগ্ধ হয়ে এই দলে যোগদান করেছি। জন বিছিন্ন বিধায়ক নয় ,সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা মানুষকে জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী করার ক্ষেত্রে সর্বদা বাছাই করে তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে নির্বাচনে তাই ‘নিষ্ক্রিয়’ জনপ্রতিনিধিদের সরিয়ে নতুন মুখকে ভোট যুদ্ধের ময়দানে এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯১ আসনে যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তার মধ্যে মুর্শিদাবাদের জলঙ্গি(Jalangi) থেকে লড়াই করবেন নবাগত বাবর আলি।

তিনি হলেন পৃথিবীর কনিষ্ঠতম প্রধান শিক্ষক হিসেবে খ্যাত। বর্তমানে তিনি বেলডাঙ্গার এক বিদ্যালয় শিক্ষক। তার প্রোফাইল দেখে শাসক দল জলঙ্গি নির্বাচনের যুদ্ধে তাকে প্রার্থী করা সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করার সময় সকলকে চমকে দিয়ে বাবর আলির নামের আগে ‘স্যার’ শব্দ দিয়ে তাঁর নাম ঘোষণা করেন অভিষেক। এদিকে জলঙ্গীর মাটি অন্য জিনিস। দল সেটা বুঝলো না বলে হতাশা প্রকাশ করেছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রাজ্জাক। তার বক্তব্য, জলঙ্গিতে একসময় সুব্রত সাহাকে প্রার্থী করেছিল কংগ্রেস। মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল প্রার্থী করেছিল অলোক দাস ও ইদ্রিস আলীকে। জলঙ্গির মানুষ গ্রহণ করেনি ।আবার সেই পথে হেঁটে দল বহিরাগতকে প্রার্থী করল ।পরিণাম কি হয়, সেটাই দেখার অপেক্ষায় রইলাম।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের