১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল জলদাপাড়ার দ্বার, খুশির আমেজে মাতলেন পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পর্যটকদের জন্য সুখবর। শীতের মরসুম মানেই উত্তরবঙ্গ বেড়াতে যাওয়া। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং ছাড়া আর যে জায়গাটিতে যেতে মানুষ খুব ভালবাসে তা হল ডুয়ার্স। ডুয়ার্স গেলে সাধারণত পর্যটকরা জলদাপাড়া অভয়ারণ্য ঘুরে দেখেন। কিন্তু সাম্প্রতিক সময়ে হওয়া দুর্যোগের কারণে বন্ধ রাখা হয়েছিল জলদাপাড়া জাতীয় উদ্যানের দরজা। অবশেষে দিন ১৫ বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে গেল মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের দ্বার। জলদাপাড়া প্রবেশের পথ খুলে যাওয়ায় প্রথম দিন ভিড় হয়েছে চোখে পড়ার মতো। সেই সঙ্গে চওড়া হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। এই কয়েকদিনে জাতীয় উদ্যানের মাদারিহাটের দরজা বন্ধ থাকার কারণে চরম উৎকণ্ঠার   মধ্যেই দিন যাপন করছিলেন গাইডরা। তাঁদের রুটি রুজি নির্ভর করে এর উপরেই। উদ্যান বন্ধ থাকায় উপার্জনও ছিল বন্ধ। অবশেষে মাদারিহাটের দরজা খুলে যাওয়ার ফলে দুশ্চিন্তা মুক্ত হলেন তারা।

দিন পনেরো আগে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ জলদাপাড়া অভয়ারণ্য। এখান থেকে বহু একশৃঙ্গ গন্ডার, হরিণ, হাতি ভেসে গিয়েছিল। আসলে হলং নদীর উপর নির্মিত কাঠের সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছিল। বাধ্য হয়ে গত ৫ অক্টোবর থেকে জাতীয় উদ্যানের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। আসা যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হন পর্যটন ব্যবসায়ী এবং গাইডরা। কয়েকদিন আগে জলদাপাড়ার অন্যান্য পর্যটন কেন্দ্র চিলাপাতা, কোদালবস্তি,  শালকুমার খুলে যায়, কিন্তু মাদারি হাটে জাতীয় উদ্যানের প্রধান দ্বার থেকে যে জঙ্গল সাফারি হয়েছিল বন্ধ রাখা হয়েছিল। কবে যে এই প্রধান গেট খুলবে তা নিয়ে চলছিল নানা রকমের জল্পনা।

হলং নদীর উপর ভেঙে যাওয়া কাঠের সেতু থেকে কিছুটা দূরেই একটি নতুন কাঠের সেতু তৈরি করা হয়েছে। অবশেষে সোমবার থেকে জাতীয় উদ্যানের দরজা পর্যটকের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নেমেছে পর্যটকদের ঢল। অসম, সিকিমসহ নর্থ ইস্টের বহু পর্যটক সাফারি করতে আসছেন।  জলদাপাড়া জাতীয় উদ্যানে ৩৮ জন গাইড এবং জিপসি চালক রয়েছেন । ১৫ দিন মতো জাতীয় উদ্যান বন্ধ থাকার ফলে তাদের উপার্জনের রুটিরুজিতে টান পড়েছিল। শেষ পর্যন্ত জলদাপাড়ার মাদারিহাটের দ্বার খুলে যাওয়াতে সকলেই নিশ্চিন্ত। শীতকাল মানেই জলদাপাড়া ভিড়ে ভিড়াক্কার। সারা বছর মানুষ শীতের জন্যই অপেক্ষা করে থাকে এখানে সাফারি করার জন্য। প্রাকৃতিক বিপর্যয়ের পর জলদাপাড়া উদ্যান বন্ধ থাকায় পর্যটক ব্যবসায়ীরা বেজায় সমস্যায় পড়েছিলেন। শেষ পর্যন্ত জাতীয় উদ্যান খুলে যাওয়াতে এখন খুশির ঝলক তাদের চোখে মুখে।

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু