জলপাইগুড়িতে দ্রুতগতির গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল বাইসন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জঙ্গল পথে দ্রুত গতিতে চলা গাড়ীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল একটি আস্ত বাইসন।আবারো দ্রুত গতির বলি হতে হল বন্যপ্রাণকে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার চাপরা মারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালশা থেকে নাগরাকাটাগামী ১৭ নম্বর জাতীয় সড়কে(17 National High Way)।ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাপরামারি জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পার করছিল ,সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ী এই বিশালাকার বন্য প্রাণটিকে সজোরে ধাক্কা মারে।

বন্য প্রাণ এবং গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির।যদিও এই সড়ক পথে রিতিমত সাইন বোর্ড টাঙিয়ে লেখা আছে বন্যপ্রাণ পারাপার করার রাস্তা গাড়ি নিয়ে ধীরে চলুন ।এদিকে,ঘটনার খবর পেয়েই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মৃত বাইসনটির দেহ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে বন বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সজল কুমার দে জানান, একটি মারুতি ওমনি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইসনের(Baison)। যে কারনে বাইসনটি মারা গিয়েছে,গাড়িটি ও ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই গাড়ির বিরুদ্ধে বন্যপ্রাণীকে হত্যা করার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছে বন দফতর। ওই এলাকায় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে আরো সাইনবোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২