মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের পিস্তল উদ্ধার করায় পুরষ্কৃত পুলিশ আধিকারিক

গত দু'দিন আগেই জানা যায় অসম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের খোয়া যাওয়া পিস্তল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার করে পুরষ্কৃত পুলিশ আধিকারিক। অসম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের খোয়া যায় পিস্তল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ফিরছিলেন ১২ জন নিরাপত্তারক্ষী। ওই ট্রেনেই ছিল মোট ১০ টি ব্যাগ। যেখান থেকে খোয়া যায় দুটি গ্লক পিস্তল। নিউ কোচবিহার স্টেশনে ট্রেন দাঁড়াতে বিষয়টি নজরে আসে নিরাপত্তারক্ষীদের। তারপরেই জিআরপি ও রাজ্য পুলিশের এসটিএফকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। যার ভিত্তিতে অসমের কোকরাঝোড় থেকে হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার হয়। গ্রেফতার করা হয় চোরটিকে। আর এই কাজটি করে উত্তরবঙ্গ এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য।

আর এই কাজের জন্য উত্তরবঙ্গের আইজি ডি পি সিং নগদ ২৫০০০ টাকা পুরষ্কার দিয়েছেন অফিসার সুদীপ ভট্টাচার্যকে। মঙ্গলবারই অসমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন দুপুরে কলকাতা থেকে অসমের গুয়াহাটির বিমানে উড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে দু’জন নিরাপত্তারক্ষী বিমানে থাকেন। পিএসও ১ ও ২, নিয়ম মেনেই তাঁরা ছিলেন সেই বিমানে। বাকি ১২ জন নিরাপত্তারক্ষী আগেই অসমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটি চলে যান। বৃহস্পতিবার সকালেই জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের জোড়া পিস্তল খোয়া গিয়েছে। জানা যায়, অসম থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন। সেখানেই খোয়া যায় জোড়া পিস্তল

তারপরেই বৃহস্পতিবার বিকেলে জানা যায় নিউ কোচবিহার এলাকার একটি পুকুর থেকে মিলেছে নিরাপত্তা রক্ষীর খোয়া যাওয়া ব্যাগ। যা উদ্ধার করেছে জেলা পুলিশ ও এসটিএফ। কিন্তু ব্যাগে পাওয়া যায়নি গ্লক পিস্তল। যা বৃহস্পতিবার রাতে অসম থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ এসটিএফের ডিএসপি সুদীপ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীর পিস্তল খোয়া যাওয়া নিয়ে সরকারি ভাবে কিছু না জানানো হলেও কানাঘুষোতেই ছড়িয়ে পড়ে সমস্ত তথ্য।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর