ইস্তফা নিতে গড়িমসি রেল কর্তৃপক্ষের, স্বপ্না বর্মনের ভোটে লড়ার স্বপ্ন অধরা থাকবে?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের 'তুরূপের তাস' একাধিক তারকা প্রার্থী। যার মধ্যে রয়েছেন, বাংলার সোনাজয়ী আন্তর্জাতিক অ্যাথলেট স্বপ্না বর্মন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘তুরূপের তাস’ একাধিক তারকা প্রার্থী। যার মধ্যে রয়েছেন, বাংলার সোনাজয়ী আন্তর্জাতিক অ্যাথলেট স্বপ্না বর্মন। তাঁকে জলপাইগুড়ির রায়গঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী করা হয়েছে। কিন্তু আদৌ কী তিনি লড়াইটা পারবেন লড়তে? সেটাই এখন প্রশ্নের! খেলায় দুর্দান্ত দক্ষতার জন্যে সহজেই ভারতীয় রেলে চাকরি পেয়েছেন স্বপ্না বর্মন। ২০২০ সালে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। তাতেই গন্ডগোল। আসলে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি রেলের চাকরিতে ইস্তফা দিয়েছেন। কিন্তু ইস্তফা নিতে গড়িমসি রেল কর্তৃপক্ষের, তাতেই বাধা।

জানা গিয়েছে, ১৬ মার্চ ইস্তফা পত্র জমা দিলেও রেল তার চাকরির ইস্তফা মঞ্জুর করেনি। সেই কারণেই রেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিটে বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূল প্রার্থী। এরপর আবারও ইস্তফা পত্র জমা দেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) সেই শুনানিতেই আগামী ৪৮ ঘন্টার মধ্যে রেলকে স্বপ্নার ইস্তফা বিবেচনার নির্দেশ দিল আদালত। গত ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না। এরপরেই স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে রেল। এরপরেই ১৬ মার্চ রেলের চাকরি ছাড়ার আবেদন করেন স্বপ্না। কিন্তু রেল তাঁর ইস্তফা মঞ্জুর করে NOC দেয়নি। যার ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে স্বপ্নার। সেই আশঙ্কাতেই হাইকোর্টের সার্কিট বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন সোনাজয়ী অ্যাথলেট। আজ সেই আবেদনের শুনানিতে রেলকে বিষয়টি বিবেচনার নির্দেশ দেয় আদালত।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী সতীপীঠ ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন স্বপ্না বর্মন। কথিত রয়েছে, এই পীঠস্থানে সতীর পা পড়েছিল, তাই এই মন্দিরের প্রতি স্থানীয়দের গভীর বিশ্বাস। সেই মন্দিরেই পুজো দিয়েই রাজনৈতিক যাত্রার শুভ সূচনা করেন স্বপ্না। উত্তরবঙ্গের ক্রীড়াবিদ হিসেবে তাঁর যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে। তাই সেখানকার মানুষ তাঁর নতুন ভূমিকাকেও সমর্থন করেছে, তাঁর কাছে অনেক প্রত্যাশা রয়েছে স্থানীয়দের। প্রচারে নেমে স্বপ্না জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। কিন্তু তার মধ্যেই নতুন করে বিপাকে পড়েছেন স্বপ্না। তবে কী প্রথমবার ভোটে লড়ার স্বপ্ন অধরাই থেকে যাবে স্বপ্না বর্মনের?

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি