অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, জামুরিয়া: অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই।পিস্তল, কার্তুজ ও গাড়ি উদ্ধার। চক্রের মূল মাথাদের খুঁজছে পুলিশ। বৈধ কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় তৈরি করে তোলাবাজির (Extortion) অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ(Bullet) এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মুন্না সিং (৩২), পিতা জনিশ সিং, বাড়ি শঙ্করপুর কোলিয়ারি, থানা অন্ডাল এবং বিজয় সিং (৩৮), পিতা প্রয়াত রমেশ সিং, বাড়ি গাইঘাটা হরিপুর, থানা অন্ডাল, জেলা পশ্চিম বর্ধমান।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ইসিএলের বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে।অভিযোগের ভিত্তিতে কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়ি সহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি খালি ম্যাগাজিন তল্লাশি চালিয়ে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং তোলাবাজি চক্রের মূল মাথাদের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।ধৃত দুই যুবকের বিগত অপরাধের কোন ঘটনা পুলিশের খাতায় লিপিবদ্ধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কত দিন থেকে তারা এই ধরনের তোলাবাজি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের চক্রে আর কেউ আছে কিনা তার সন্তানও চালাচ্ছে পুলিশ।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?