জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, কিন্তু জনকল্যাণ শিবিরের জন্যে মাত্র তিনদিন সময়সীমা যথেষ্ঠ নয়, রাজ্যবাসীদের কথা ভেবে বাড়ানো হল জনকল্যাণ শিবিরের সময়সীমা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলায় জেলায় উপচে পড়া ভিড়, কিন্তু জনকল্যাণ শিবিরের জন্যে মাত্র তিনদিন সময়সীমা যথেষ্ঠ নয়, রাজ্যবাসীদের কথা ভেবে বাড়ানো হল জনকল্যাণ শিবিরের সময়সীমা। একদিন বাড়ানো হল। অর্থাৎ আগামিকাল বৃহস্পতিবার ১৮ জুন পর্যন্ত চলবে ‘জনকল্যাণ শিবির’। ফলতা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১৫ জুন) থেকে শুরু এই ‘জনকল্যাণ শিবির’। রাজ্যবাসীকে একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই জনশিবির চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। পূর্বতন তৃণমূলের শাসনামলে এর নাম ছিল ‘দুয়ারে সরকার’। অর্থাৎ জায়গায় জায়গায় আয়োজিত এই ক্যাম্পগুলোতে গিয়ে সাধারণ মানুষরা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে ফর্ম পূরণ করতে পারবেন। এর জন্যে কোথাও ছোটাছুটি করতে হবে না। বাড়ির কাছেই মিলবে এর সুবিধা।

ইতিমধ্যেই নতুন সরকারের ডাকা জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। জায়গায় জায়গায় ক্যাম্পগুলিতে মানুষের ভিড় উপ্‌চে পড়ছে। অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, আয়ুষ্মান যোজনা-সহ মোট ৫৫ টি সরকারি প্রকল্পের ফর্ম পূরণ হচ্ছে। কিন্তু সকাল থেকে বেলা পর্যন্ত ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের যা ভিড় জমেছে, তাতে করে তিনদিনের সময়সীমা যথেষ্ট নয়। তাই রাজ্যবাসীদের কথা ভেবে ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা একদিন বাড়ানো হল।১৮ জুন পর্যন্ত এই চলবে এই শিবির।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যে ১১০০ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগের সরকারের থেকে মাত্র ২৫টি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা মিলত। কিন্তু এ বার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, মুদ্রা লোন যোজনা, পিএম সূর্যঘর, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল স্কলারশিপ-সহ একাধিক প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ মিলছে জনকল্যাণ শিবিরে। সব মিলিয়ে ৫৫টির বেশি সরকারি প্রকল্পে আবেদন, নাম নথিভুক্তিকরণ করা যাচ্ছে। তবে রোদ-বৃষ্টির কারণে খোলা মাঠের পরিবর্তে রাজ্যজুড়ে বিভিন্ন স্কুল-কলেজগুলিতে এই ক্যাম্প বসেছে।

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

প্রতারকের খপ্পরে বিক্রান্ত ম্যাসির স্ত্রী, সাইবার জালিয়াতির শিকার ’12th fail’ অভিনেতাও

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত