২৪ ঘণ্টার ডেডলাইনের পরেই জঙ্গল থেকে ফিরল নেহরুর মূর্তি, ফুল মালা দিয়ে শ্রদ্ধা বিজেপি-কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনের উদ্যোগে অবশেষে নির্দিষ্ট জায়গায় ফিরল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মূর্তি। সোমবার ক্রেনের সাহায্যে দুর্গাপুরের জঙ্গল থেকে মূর্তিটি উদ্ধার করে আগের জায়গায় বসিয়ে দেওয়া হয়। বিকেলে সেখানে প্রথমে গিয়ে মাল্যদান করেন বিজেপি কর্মীরা। তাঁদের ফিরে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নেহরুর মূর্তি দুধ দিয়ে ধুয়ে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস কর্মীরা। মূর্তি ঘিরে এদিনও দুর্গাপুরে দেখা গেল রাজনৈতিক চাপানউতোরের ছবি।

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন এলাকায় হর্ষবর্ধন রোডের একটি প্রাথমিক স্কুল চত্বরে দীর্ঘদিন ধরেই নেহরুর একটি মূর্তি ছিল। সম্প্রতি রাখি উৎসব উপলক্ষে সেখানে অনুষ্ঠান আয়োজনের জন্য জায়গা তৈরি করতে মূর্তিটি ক্রেন দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। রবিবার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনার প্রতিবাদে সোমবার সকালেই পথে নামেন কংগ্রেস কর্মীরা। প্রথমে মূর্তি সরিয়ে ফেলার জায়গায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর দুর্গাপুর থানায় পৌঁছেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী আগেই পুলিশ-প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, দ্রুত মূর্তিটি আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। তা না হলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। পাশাপাশি মূর্তি সরানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল কংগ্রেস। এরপর সোমবার সকালে প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। ক্রেন এনে জঙ্গলের মধ্যে পড়ে থাকা নেহরুর মূর্তিটি তুলে নির্দিষ্ট জায়গায় ফের বসিয়ে দেওয়া হয়। ফলে আপাতত মূর্তি পুনঃস্থাপনের দাবি পূরণ হয়েছে।

আরও পড়ুন: নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

মূর্তি বসানোর পর বিকেলে সেখানে পৌঁছন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। নেহরুর মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি। একইসঙ্গে কংগ্রেসের তোলা অভিযোগ খারিজ করে বিজেপির অবস্থানও স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, বিজেপি কখনও এই ধরনের ‘নোংরা কাজ’ সমর্থন করে না। বিজেপি কর্মীরা চলে যাওয়ার পর সেখানে আসেন কংগ্রেসের নেতা-কর্মীরা। তাঁরা দুধ দিয়ে নেহরুর মূর্তি পরিষ্কার করেন। এরপর ফুল ও মালা দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। দেবেশ চক্রবর্তী বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি এভাবে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মূর্তিটি ফের নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। এতে তাঁরা স্বস্তি পেয়েছেন বলেও জানান তিনি।

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

নেপালের মৃতের সংখ্যা ছাড়াল ১০০০-এর গণ্ডি

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত