১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

নগ্ন শরীর, পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝোলানো। চলছে মারধর। সামান্য ভুলের জন্যে ১১ বছরের শিশুকে দেওয়া হচ্ছে নির্মম 'উচিত শিক্ষা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: নগ্ন শরীর, পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝোলানো। চলছে মারধর। সামান্য ভুলের জন্যে ১১ বছরের শিশুকে দেওয়া হচ্ছে নির্মম ‘উচিত শিক্ষা’। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, পঞ্চম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রের পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে থাকা আড় কাঠের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে, তাঁকে নগ্ন করে নির্মমভাবে মারধর করছেন এক ব্যক্তি। আইন একেবারে হাতে তুলে নিয়েছেন তিনি। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তদন্ত। ঘটনাটি ঘটেছে, জয়নগর থানার ধোষা-চন্দ্রনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দ্রনেশ্বর গ্রামের। যদিও কয়েকদিন আগেই এই ঘটনাটি ঘটেছে। কিন্তু কেউ জানতেই পারেনি। ভিডিও প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সকলে। ওইটুকু শিশুর উপর নৃশংস ও অমানবিক অত্যাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযুক্ত ব্যক্তি তপন হালদার, এলাকারই বাসিন্দা তিনি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই তিনি পলাতক। সূত্রের খবর, কয়েকদিন আগে এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল জয় শিকারি নামক ১১ বছর বয়সী ওই শিশুটি। সেই সময়েই রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। সেই সময়েই বন্ধুদের ঠেলাঠেলির জন্যে শিশুটির হাতে থাকা একটি লাঠির আঘাত অজান্তেই তপন হালদারের গায়ে লেগে যায়। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তপন হালদার। অভিযোগ, তিনি শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে কিছুদূর নিয়ে যায় এবং তাঁকে প্রকাশ্যে কান ধরে উঠবস করায়। কিন্তু তাতেও তাঁর রাগ কমেনি। এরপর তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে বেধড়ক মারধর করেন। তাঁর প্যান্ট খুলে দেন। সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন তপনের স্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। অত্যাচারের সেই মুহূর্ত রেকর্ডিং করে রাখা হয়। কারও কাছে মুখ খুললে চরম পরিণতি হবে বলেও শিশুটিকে হুমকি দেন তপন হালদার।

ভয়ে বাড়ি ফিরে কাউকে কিছু জানায়নি শিশুটি। এরপর তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়। বারবার জিজ্ঞাসা করা হলেও সে মুখ খোলেননি। এরপর অভিযুক্তের পরিবারের এক সদস্যের মোবাইলে ভিডিওটি দেখার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তাঁর মাথার সিটি স্ক্যান এবং বুকের এক্স-রে করাতে হয়। এখনও সুস্থ হয়নি সে। স্কুলে যেতে পারছে না। এই ঘটনায় জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তাতেই ক্ষুব্ধ শিশুটির পরিবার। তাঁরা অভিযুক্ত তপন হালদার ও তাঁর পরিবারের কঠোরতম শাস্তির দাবি করেছেন।

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

হায়দরাবাদে সাসপেন্ড সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে হিরে-সোনা

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

পরিচারক থেকে প্রাক্তন ব্যাংক কর্মী, রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় গ্রেফতার ৮

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা