ঝাড়গ্রামে সিভিক ভলান্টিয়ারের তাৎক্ষণিক সিপিআর প্রয়োগে বাঁচল কিশোরীর প্রাণ, পুরস্কৃত জয়ন্ত মাহাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আবারও প্রমাণিত হলো প্রশিক্ষণের গুরুত্ব ও সচেতন মানসিকতার তাৎপর্য। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানায়(Nayagram P.S.) কর্মরত সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাতের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং দক্ষ সিপিআর প্রয়োগে প্রাণ ফিরে পেল ১৪ বছরের এক কিশোরী। এই অসামান্য মানবিক সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে রবিবার সম্মানিত ও পুরস্কৃত করলেন গোপীবল্লভপুরের এসডিপিও(SDPO) পারভেজ সরফরাজ ও নয়াগ্রাম থানার আইসি (IC)সুদীপ ঘোষাল। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নয়াগ্রাম থানার চাঁদাবিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, বিষক্রিয়াজনিত অসুস্থতায় আক্রান্ত ওই কিশোরীকে প্রথমে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nayagram Hospital) ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের টাটা হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় পরিবার। অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার পথে হঠাৎই তার শ্বাসকষ্ট শুরু হয় ও সংজ্ঞা হারায়। দ্রুত তাকে চাঁদাবিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, সেখানে তখন কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না—ছিলেন শুধু একজন নার্স। এই পরিস্থিতিতে ডিউটিতে উপস্থিত ছিলেন সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাত। অবিলম্বে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে নিজে উদ্যোগ নিয়ে সিপিআর (CPR) প্রয়োগ করেন। কিছুক্ষণের মধ্যেই কিশোরীর জ্ঞান ফিরে আসে। পরে তার জন্য অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাত(Civic Volenteer Jayanta Mahata) ২০২৩ সালে খড়্গপুরের সেন্ট জনস অ্যাম্বুল্যান্স সংস্থার সহায়তায় খড়িকামাথানি সিআরপিএফ ক্যাম্পে আয়োজিত সিপিআর ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন। সেই সময় গোপীবল্লভপুরের তৎকালীন এসডিপিও কৃষ্ণ গোপাল মিনা ও নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে গোপীবল্লভপুরের বর্তমান এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, “সিভিক ভলান্টিয়ার জয়ন্ত মাহাত সময়মতো সিপিআর প্রয়োগ করে অসুস্থ মেয়েটির প্রাণ বাঁচিয়েছে। তার এই প্রশিক্ষণ ছিল, আর সময়োচিত সিদ্ধান্ত ও সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। তাই রবিবার আমরা তাকে পুরস্কৃত করেছি।” স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর তরফেও জয়ন্ত মাহাতের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, সঠিক প্রশিক্ষণ ও মনোবল থাকলে সঠিক সময়ে জীবন বাঁচানো সম্ভব।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর