পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে ডুবুর্ডিহি চেকপোস্টে নাকা তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমাণ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুবুর্ডিহি:পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে নির্বাচনকে সামনে রেখে ইন্টারস্টেট নাকা তল্লাশি চলছে জোর কদমে। সেই নাকা তল্লাশি চলার সময় ঝাড়খন্ড(Jharkhand) থেকে আসা একটি চারচাকা গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে উদ্ধার হয় নগদ ৪লক্ষ ৬৪ হাজার ৩০০টাকা। গাড়ির মধ্যে সিটের নিচে ওই বিপুল পরিমাণ টাকা লুকানো ছিল।পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে রবিবার রাতে ইন্টারস্টেট নাকা তল্লাশির সময় ঝাড়খন্ড দিক থেকে আসানসোল গামী ওই চার চাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ অর্থ।

নাকা তল্লাশিতে(Naka Checking) উপস্থিত ছিলেন এসএসটি মেজিস্ট্রেট, আবগারি দফতর, কেন্দ্রীয় বাহিনী এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি গাড়িতে থাকা ব্যাক্তি।ওই টাকা বাজেয়াপ্ত করা হয়।নির্বাচনের আগে তল্লাশি জোরদার করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠ শান্তি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে সতর্ক রয়েছে প্রশাসন। সারা রাজ্য জুড়েই বিভিন্ন সীমান্ত এলাকায় এবং জাতীয় সড়কগুলিতে চলছে এই নাকা চেকিং অভিযান। প্রায় ২৪ ঘন্টা নাকা তল্লাশি চালাচ্ছে এলাকাভিত্তিক পুলিশ অফিসাররা। এর আগেও বিভিন্ন জেলায় এই নাকা চেকিং এ উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র ও লেনদেনের সঙ্গে যুক্ত থাকা বিপুল পরিমাণ অর্থ।

এর আগে ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার হয়।সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদার রতুয়া থানার(Ratua P.S.) পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ সামির। বয়স ৩০ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল। বিশেষ সূত্রে রতুয়া থানার পুলিশ এই খবর জানতে পেরে রাতেই ওই এলাকায় অভিযান চালায় এবং বিহারের ওই দুষ্কৃতীকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে পুলিশের ধৃত দুষ্কৃতী ওই সকেট বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও সাপ্লাই দিয়ে মালদায় ভোটের আবহে বড়সড় কোন গন্ডগোল, অশান্তি তৈরির চক্রান্ত করেছিল। তাই এই চক্রান্ত আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেপাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি