চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই সিট প্রধানকে তলব করলেন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের সিট (CBI SIT) প্রধানকে তলব করলেন কলকাতা হাইকোর্টের (HC) সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী বুধবার এই তদন্তকারী আধিকারিককে তলব করা হয়েছে। উল্লেখ্য, আজ এই কথা জানিয়েছেন বিচারপতি। 

এসএসসি সহ সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআইয়ের সিট। এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল সিবিআই। তবে সেই তদন্তে সন্তুষ্ট ছিলেন না বিচারপতি। এরপরেই সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। উল্লেখ্য, গত ১৪ জুন বিচারপতি বলেছিলেন, সিবিআইয়ের থেকে সিট ভালো। গত ১৫ জুন সিবিআইয়ের সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নির্দেশ ছিল, তদন্ত চলাকালীন কাওকে বদলি করা যাবে না। সিট অন্য কোনও মামলার তদন্ত করতেও পারবে না। এরপরে গত ১৭ জুন বিচারপতির নির্দেশ ছিল, সমস্ত নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিট।

স্পষ্ট নির্দেশ ছিল, এই সিট তদন্ত করবে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এসএসসি’র গ্রুপ সি ও গ্রুপ ডি, এসএসসি নবম- দশম শ্রেণির শিক্ষক নিয়োগ এবং প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মামলার। হাইকোর্টের নজরদারিতেই চলছে এই তদন্ত।

মঙ্গলবার সেই সিট প্রধানকে তলব করলেন বিচারপতি। জানা গিয়েছে, আগামিকাল দুপুর ২টোর সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বিচারপতির প্রশ্ন, ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত? তিনি জানতে চান, কারা কারা সাদা খাতা জমা দিয়েছিল? কাদের নম্বর অবৈধ ভাবে বাড়ানো হয়েছিল, সেই তথ্যও জানতে চান বিচারপতি। তাঁর প্রশ্ন, যাদের সাদা খাতা জমা পড়েছিল বা অবৈধ ভাবে নম্বর বাড়ানো হয়েছিল, সেই তালিকা প্রস্তুত করা হয়েছে কি না? হলে সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে কি না।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ