‘নাথুরামের ভক্তরা দেশ চালাচ্ছে, গাইব রবীন্দ্রসঙ্গীত’, প্রতীচী ইস্যুতে কবীর সুমন

'৭৫ বছর বয়সে সারা শরীরে ব্যথা'

Share:

নিসর্গ নির্যাস: ‘বিজেপি ঘনিষ্ঠ’ বলেই পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর নির্দেশে বিশ্বভারতী থেকে নোবেলজয়ী- ‘ভারতরত্ন’ অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়িতে এসেছিল উচ্ছেদ নোটিশ। তবে তাতে স্থগিতাদেশ দিয়েছে সিউড়ি জেলা আদালত। আগামিকাল সন্ধ্যায় মুক্তমঞ্চ থেকে ‘বিদ্যুত-সিদ্ধান্ত’-এর বিরুদ্ধে  গানে গানে সরব হবেন কবীর সুমন। তার আগের দিন সন্ধ্যায় ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহূর্তে ডট কম’কে তিনি আগামিকাল নিয়ে বললেন কিছু কথা। নাম না করেই কটাক্ষ করলেন গেরুয়া শিবির ও কেন্দ্রকে।

শুক্রবার রবীন্দ্র শিল্পকে হাতিয়ার করে বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে পদযাত্রা, মানববন্ধন করেছে সামাজিক মর্যাদা রক্ষা কমিটি। পরিবেশিত হয়েছে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, কবিতাপাঠ, নাটিকা। আগামিকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘প্রতীচী’র সামনে শান্তিপূর্ণ অবস্থান করবেন বিধায়ক-শিল্পী সহ বিশিষ্টজনেরা। হবে বাউল আসর। উপস্থিত থাকবেন চিত্র পরিচালক গৌতম  ঘোষ, সঙ্গীতশিল্পী কবীর সুমন প্রমুখ।

আজ সন্ধ্যায় এই প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘নাথুরামের ভক্তরা দেশ চালাচ্ছে। আগামিকাল মুক্তমঞ্চে গিয়ে রবীন্দ্রসঙ্গীত করব’। স্বভাব সুলভ আড্ডার ভঙ্গিতে বলেন, ৭৫ বছর বয়সে সারা শরীরে ব্যথা। সেই ব্যথা নিয়েই গাইতে উঠব। সবশেষে তাঁর মুখে চেনা স্লোগান, ‘জয় বাংলা’।

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ