কালিয়াচকে আম বাগানে কিশোরীকে শুট আউট দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: মালদার কালিয়াচকে ফের শুট আউট। কিশোরীকে লক্ষ্য করে গুলি। গয়েশবাড়ি এলাকায় আম বাগানের মধ্যে কিশোরীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital) চিকিৎসাধীন ওই কিশোরী। ডান হাতে গুলি লেগেছে তাঁর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন ওই কিশোরীকে গুলি করা হল তার কারণ অনুসন্ধান করছে পুলিশ। প্রেম – প্রণয় ঘটিত কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা তা জানার চেষ্টা করছে পুলিশ।

হাসপাতালে গিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলে পুলিশ। এলাকার মানুষজনেরও জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ওই কিশোরীর ব্যক্তিগত মোবাইল ফোনের নথি যাচাই করছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই কিশোরী কেন বাগানের ভিতরে গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাঁকে কেউ ডেকে নিয়ে গিয়েছিল কিনা ওখানে তার অনুসন্ধান চলছে। এই ঘটনায় নতুন করে কালিয়াচক(Kaliyachak) এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

যদিও পুলিশের দাবি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হবে। এরপরই প্রকৃত সত্য জানা যাবে। কেন গুলি চালানো হয়েছিল কিশোরীর ওপর সেই কারণ সামনে আসবে। কিশোরীকে ভয় দেখানো নাকি খুন করা উদ্দেশ্য ছিল তাও জানা যাবে দুষ্কৃতীরা গ্রেফতার হওয়ার পর।এই গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াচকের থানার (Kalyachak P.S.)পুলিশ আধিকারিকরা। এলাকায় যাতে কোন অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়, তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ