বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালনা: প্রথমে ভোটার লিস্টে নাম ডিলিটেড, পরবর্তী সময় হেয়ারিং ভোটার কার্ডে নাম উঠে যাওয়া সত্বেও, মনে ছিল তার ভ্রান্ত ধারণা। সেই নিয়ে মাঝেমধ্যেই করতেন চিন্তা। এরপর বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন এক মহিলা। মৃত ওই মহিলার নাম মনু বিবি(Manu Bibi)। বাড়ি কালনা থানার(Kalna P.S.) অন্তর্গত কোম্পানিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, এসআইআর(SIR) এর প্রথমে ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তাঁর। পরবর্তী সময়ে হেয়ারিং এর নাম উঠে। ভোটও দেন এবারের বিধানসভা নির্বাচনে তিনি। এরপরই শুরু বিপত্তি। ভোটার কেন্দ্রে ভোট দিতে গিয়ে BLO এর তরফ থেকে দেওয়া বুথ স্লিপটি তিনি কোনভাবে হারিয়ে ফেলেন।

এরপর বিভিন্ন খবর এবং এলাকাবাসীদের মুখে নানান রকম কথা শুনে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। তার মনে হয় হয়তো এবার তাকে ওই স্লিপটি হারিয়ে ফেলার কারণে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে। এই নিয়ে মেয়ের সাথে তার মনের চিন্তার কথাও তিনি মাঝে মধ্যেই ফোনে বলতেন। এরপর সেই চিন্তা থেকেই বুধবার বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিজনেরা জানান, তিনি মিথ্যাই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন।

আমরা বারণ করা সত্ত্বেও তার মনের চিন্তা কোনভাবেই কাটেনি। এর পরেই এই ঘটনা, বুধবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তর পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গৃহবধূর পরিবারে।ওই গৃহবধুর কোন সুইসাইড উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য