কালনায় অদ্ভুত কাণ্ড, গীতার ওপর ৫০ টাকার নোট রেখে গেলেন চোর বাবাজি

Share:

নিজস্ব প্রতিনিধি, কানলা: চুরি তো প্রচুর হয়। কিন্তু কালনায় অদ্ভুত ধরনের কাণ্ড। কথায় বহুল প্রচলিত আছে “চোরা নাহি শোনে ধর্মের কাহিনী”। কিন্তু কালনায় ঘটল উলটপুরান।এখানে ধার্মিক চোর। তিনি চুরি করে তারপর দোকানে ভগবত গীতার ওপর ৫০ টাকা রেখে চলে যান। যা দেখে চোরেদের সূত্র খুঁজছে পুলিশ।এই ধরনের ধার্মিক চোরের কথা কেউ শোনেন নি আজ পর্যন্ত। এরকম ঘটনায় অবাক এলাকাবাসী।কালনা পুরাতন বাস স্ট্যান্ড(Kalna Old Bus Stand) এলাকায়, পরপর পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। ছোট ছোট দোকানে তালা ভেঙে চোরেরা(Theft) দোকানে ঢুকে টাকা পয়সা সমস্ত কিছু চুরি করে কিছু খাবার-দাবার জিনিসও নিয়ে যায় বলে দাবি দোকান মালিকদের।

কিন্তু ১৭৫০ টাকা নগদ রাখা ছিল ক্যাশ বাক্সে ।সেখান থেকে ভগবত গীতার ওপর নোংরা ৫০ টাকার একটি নোট রেখে দিয়ে বাকি টাকা নিয়ে চলে যায় চোরেরা।এলাকায় চুরি হওয়াতে আতঙ্কিত দোকানদারেরা। শীত পড়তেই চোরের উপদ্রব বেড়ে গেছে পূর্ব বর্ধমান জেলার কালনায়। দোকানদাররা পুলিশের অভিযোগ জানিয়েছে ।তদন্তে কালনা থানার পুলিশ। খোঁজা হচ্ছে এখন এই ধার্মিক চোরেদের দলকে।

যে দোকানগুলিতে চুরি হয়েছে সেখানে কার আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই চুরি চক্রে এক না একাধিক দুষ্কৃতীরা যুক্ত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। চোরেদের আঙ্গুলের ছাপ উদ্ধার করেছে পুলিশ। পেশাদারী চোরেদের এই অপরাধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় রাতে নাইট গার্ডের সংখ্যা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হচ্ছে। একইসঙ্গে রাতে টহলরত পুলিশের নজরদারিও বাড়ানো হচ্ছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে