‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কোনও রাখঢাক নয়, এবার এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আজ, শুক্রবার তীব্র কটাক্ষ করেছেন কল্যাণ। এদিন তিনি জানিয়েছেন, ‘এই সভা থেকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। যাঁরা তৃণমূল মন থেকে করছে এখনও আছে তাঁদের বিষয়টা আলাদা। কিন্তু এক শ্রেণির নেতারা দলে থেকে সব সুবিধা ভোগ করে, লুটে পুটে খেয়ে, পুলিশের কেস থেকে বাঁচতে পাল্টি খেয়েছে তাঁদের আমি বুঝে নেব। তাঁরা আবার পাল্টি খাবে সেটাই দেখতে চাই। আর ওই কুড়ি জন দলবদলু সাংসদকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনাদের সাংসদ পদ খারিজ করিয়েই ছাড়ব। সুপ্রিম কোর্ট এখন নোটিস দিয়েছে। এবার সবকটার সাংসদ পদ খারিজ হবে। তারপর যদি মমতাদির পায়ে এসে পড়েন, সেটা করতে দেব না।’

আরও পডুন: অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

তৃণমূল ছেড়ে হইহই করে অখ্যাত এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্য়ায় সহ কুড়ি জন সাংসদ। যদিও তাঁদের এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এই বিক্ষুব্ধ সাংসদদের সাংসদ পদ খারিজের দাবিতে বারবার অধ্যক্ষ ওম বিড়লাকে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন সুদীপ-কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজ করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় নথি লোকসভার সচিবালয়ে জমা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তাতে কর্ণাপাত করেননি লোকসভার অধ্যক্ষ। অন্তত কালীঘাট তৃণমূলের তরফে এমনই দাবি করা হয়েছিল। শেষে ২০ জন বাগি সাংসদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁরই দায়ের করা মামলার শুনানিতে গত মঙ্গলবার সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস পাঠিয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে, ওই কুড়ি জন সাংসদকে আগামী দু-সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মামলাটির শুনানির সময় ধার্য করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক মহলের জল্পনা, সুপ্রিম কোর্ট দলবদলের বিষয়ে হস্তক্ষেপ করায় অস্বস্তি বেড়েছে কাকলি-সুদীপদের। সেই কথাই এদিন স্মরণ করিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি