অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দফতর থেকে সাইনবোর্ড খুলে ফেলার ঘটনায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল না তৃণমূল। আজ শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি রাজা বসুচৌধুরী স্পষ্ট করে দেন, যেহেতু বিতর্কিত হোর্ডিং ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, তাই এই মুহূর্তে নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার প্রয়োজন নেই। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা বোর্ড সরানোর পর শুক্রবার সকালে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। মামলা করার অনুমতি দেন বিচারপতি রাজা বসুচৌধুরী। দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত জানিয়ে দেয়, এই পর্যায়ে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হবে না।

তৃণমূলের দাবি ছিল, সরিয়ে দেওয়া সাইনবোর্ডটি ফের লাগানোর অনুমতি দেওয়া হোক। তবে আদালত সেই আবেদনও গ্রহণ করেনি। বিচারপতির বক্তব্য, মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর ফের শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। এদিকে মামলায় কলকাতা পুরসভার কয়েক জন আধিকারিককে ব্যক্তিগত ভাবে যুক্ত করার আবেদনও করেছিল তৃণমূল। সেই আবেদন খারিজ করে তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুরসভার বক্তব্য, শহরের এলাকায় হোর্ডিং লাগাতে হলে নির্দিষ্ট অনুমতি এবং কর সংক্রান্ত নিয়ম মানা বাধ্যতামূলক। এই বোর্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলে দাবি পুরসভার।

আরও পড়ুন: অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

উল্লেখ্য, বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিঁড়িতে শুয়ে পড়ে পুলিশ ও পুরসভার কর্মীদের আটকানোর চেষ্টা করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যেরা। বেশ কয়েক জন পুলিশকর্মীকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য কোনও বাধাই কাজে আসেনি। তালা ভেঙে ছাদে ঢুকে সাইনবোর্ড উপড়ে ফেলেন পুরসভার কর্মীরা। ছাদেই পড়ে থাকে তার ধ্বংসাবশেষ। পুলিশ-পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআরও দায়ের হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের নাম রয়েছে বলে জানা গিয়েছে। বোর্ড সরানোর পর বৃহস্পতিবার রাতেই সেখানে ফের তৃণমূলের নাম লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। এরপরই ব্যক্তিগত সম্পত্তিতে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তুলে হাইকোর্টে যায় তৃণমূল। তবে শুক্রবারের শুনানিতে আপাতত কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ না মেলায় মামলার পরবর্তী শুনানির দিকেই এখন নজর।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য