‘বার বার উস্কানিমূলক মন্তব্য’, এবার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কল্যাণ

'বারবার উস্কানিমূলক মন্তব্য', ভেঙেছে সহ্যের বাঁধ, একপ্রকার বাধ্য হয়েই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘বারবার উস্কানিমূলক মন্তব্য’, ভেঙেছে সহ্যের বাঁধ, একপ্রকার বাধ্য হয়েই এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগ তুলেছেন। পাশাপাশি কখন কোথায় রাজ্যপাল এ ধরণের মন্তব্য করেছেন, সেটাও অভিযোগপত্রে লিখে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। কল্যাণের কথায়, বিভিন্ন জায়গায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন পদ্ধতি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যপাল।

১৫ নভেম্বর রাজভবনের সাংবাদিক বৈঠকের সময় রাজ্যপাল বলেছিলেন, ‘নির্বাচন প্রক্রিয়াকে হিংসা ও দুর্নীতিমুক্ত করতে হবে। নয়তো রাজ্য সত্যিকারের মর্যাদা ফিরে পাবে না। পশ্চিমবঙ্গে বুলেট নয়, ব্যালটে ভোট হওয়া দরকার। এটা অত্যন্ত জরুরি।’ আর এতেই অশান্তির আভাস পেয়েছেন কল্যাণ। তৃণমূল সাংসদের দাবি, এই ধরনের মন্তব্য করে রাজ্যপাল রাজ্যের ভোট প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে ঢুকতে চাইছেন। যা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া গত ১৭ নভেম্বর একটি ইংরেজি সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপালের একটি বিতর্কিত মন্তব্যকেও অভিযোগপত্রে রেখেছেন। যেখানে সিভি আনন্দ বোস বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে মানুষ রক্তে হোলি খেলে, এটাই ঐতিহ্য রয়েছে। আমি হিংসামুক্ত, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চাই, বিশেষত ভোটের সময়।’ রাজ্যপালের এই মন্তব্যের বিরুদ্ধে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন কল্যাণ। কারণে হোলি বা দোলপূর্ণিমা হিন্দুদের উৎসব। কল্যাণের কথায়, রাজ্যপাল হোলি কথাটি তাঁর মন্তব্যে যুক্ত করে হিন্দু উৎসবের অপমান করেছেন। নির্দিষ্ট ধর্মের মানুষকে উস্কানি দিয়েছেন। এছাড়া গত ৮ অক্টোবর রাজ্যপাল একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশই আইনশৃঙ্খলার গলা টিপে দিচ্ছে। পুলিশের একটি অংশ দুর্নীতিগ্রস্ত। আর তাতেই ক্ষুব্ধ কল্যাণ। তিনি রাজ্যপালের এই অভিযোগকে সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।

এ ছাড়া, ২০২৪ সালের ২ জুলাই রাজ্যপাল বলেছিলেন, হিংসা চরমে পৌঁছলে শাসক নিজেই যখন নিষ্ঠুর হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে রোজ খুনোখুনি হচ্ছে। রাজ্যপালের এই বক্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছেন কল্যাণ। তিনি এই মন্তব্যগুলির ইউটিউব লিঙ্কও অভিযোগপত্রে উল্লেখ করে দিয়েছেন।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়