খড়দায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: প্রেমিকার সাথে টেলিফোনে অশান্তি। তুমুল কথা কাটাকাটি। আর এর পরিণতিতে হাতের মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে আত্মহত্যা করল এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটে খড়দহতে। বছর ২০ JIS টেকনোলজি কলেজের স্টুডেন্ট খড়দহর পুনম টাওয়ার এ্যাপার্টমেন্টের 205 A, N. S .Road Kolkata 109 ward No-8 ঘর ভাড়া নিয়ে থাকতো। তার সঙ্গে তার দুই বন্ধুও থাকতো। আত্মঘাতী হওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্রের বাড়ি বিহারের পাটনায়। গত পুজোর আগে থেকে ওই বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে তারা থাকছিল।

ভোর বেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে গুলশন কুমার (Gulsan Kumar)নামে এক ছাত্র। এলাকার সাধারণ মানুষ খবর পেয়ে ছুটে এসে পুলিশে খবর দেয়।এলাকায় চাঞ্চল্য দেখা যায়। তিন মাস ধরে এই ফ্লাটে বসবাস করত স্টুডেন্ট টিম । তিনজন বন্ধু মিলে। হঠাৎই ভোরবেলায় গুলশন নামে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার পর খড়দহ থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলরাম হাসপাতালে ।

এই নিয়ে এখন মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা। তদন্তে খড়দহ থানার পুলিশ ওই মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের ২ সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছে। মৃত ইঞ্জিনিয়ারিং ছাত্রের পরিবারকে বিহারে খবর পাঠানো হয়েছে। ওই ছাত্রের ভেঙে যাওয়া মোবাইল পুলিশ উদ্ধার করেছে। সেখান থেকে তথ্য ঘেঁটে পুলিশ ওই ছাত্ররাতে কার সাথে ফোনে কথা বলেছিল এবং ভোরবেলা কোন ফোন এসেছিল কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে