প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে খড়দহে গ্রেফতার প্রেমিকা

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দা: এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে প্রেমিকাকে গ্রেফতার করল খড়দা থানা। পুলিশ তদন্তে জানতে পারে প্রেমিক ও প্রেমিকার মধ্যে ঝগড়া হয়। এরপর হোয়াটসঅ্যাপে (What’s App)প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দিতে প্রেমিককে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোদপুর এলাকার বাসিন্দা এক তরুনীর সঙ্গে স্থানীয় এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কোন কারণে ওই প্রেমিক যুগলের মধ্যে মতবিরোধ বাঁধে। যুবকের পরিবার অভিযোগ করেন শনিবার রাতে হোয়াটসঅ্যাপে কথোপকথনে দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। তখন যুবক মরবে বলে হুমকি দিলে প্রেমিকা তাকে বলেন, “তুই মর না”।

যুবকের পরিবারের অভিযোগ সেই অভিমানে ওই যুবক আত্মঘাতী হন। ওই যুবকের নাম বিবেক দাস(Vivek Das)। রবিবার সকালে ঘর থেকে ছেলের দেহ উদ্ধার হওয়ার পর কবে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। এরপর যুবকের পরিবার হাজির হয় মৃতের প্রেমিকার বাড়ির সামনে। শুরু হয় তুমুল বিক্ষোভ। উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানা(Kardaha P.S.)। এরপর যুবকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ।

প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যুবকের মৃতদেহ পুলিশ ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। প্রেমিকার বাড়ির সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। পুলিশ মৃত প্রেমিকের মোবাইল ফোন তদন্তের সাথে আটক করেছে। প্রেমিকার মোবাইল ফোনও পুলিশ নিচেদের হেফাজতে নিয়েছে।যুবকের মা আশা দাসের(Asha Das) অভিযোগ তার ছেলে ওই মেয়েটির প্ররোচনাতেই আত্মহত্যা করেছে। ওই মেয়ের শাস্তি তিনি চান। স্থানীয় বাসিন্দা রঞ্জন হালদারের অভিযোগ মেয়েটির একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওই জন্য ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা ওর শাস্তি চাই।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর