করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণভাবে ফিরে যাওয়ার আবেদন পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: গতকাল দুপুর থেকেই চলছে করুণাময়ীতে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। গতকাল রাতে ও একটানা টেট চাকুরী প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন সল্টলেকের (Saltlake)করুণাময়ীতে। মঙ্গলবার আজও তারা তাদের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ এ অনড়।পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে আর কিছুক্ষণ সময় দেওয়া হবে তারপর তাদের উঠতেই হবে। কারণ বিক্ষোভস্থলের বিপরীত দিকে আছে হসপিটাল, যার জন্য রোগিদের আসতে অসুবিধা হচ্ছে।

পাশাপাশি সেক্টর ফাইভে বিপুল পরিমাণ মানুষ কাজের উদ্দেশ্যে যান। সে ক্ষেত্রে করুণাময়ী(karunamayee) বা চিংড়িঘাটা ফ্লাইওভার(FlyOver) ব্যবহার করতে হয় তাদের, করুণাময়ী রাস্তা একেবারে বন্ধ। । তাই সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। এছাড়া ১৪৪ ধারা জারি রয়েছে ধর্না মঞ্চের জায়গায়। পুলিশের পক্ষ থেকে আরাম জানানো হয় ইতিমধ্যে বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছেন, তাদের নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশে ইতিমধ্যে শুরু হয়েছে। অতএব আর দীর্ঘক্ষন বিক্ষোভ না করে শান্তিপূর্ণভাবে তাদের ওই স্থান ছেড়ে চলে যাওয়ার আবেদন জানানো হয় বিধাননগর কমিশনারেট (Bidhannagar Comissonarate)পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের সেখান থেকে হটাতে প্রচুর পরিমাণে ফোর্স আনা হয়েছে ।

একাধিক প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। গত ২৪ ঘন্টা ধরে বিক্ষোভকারীদের ওই স্থানে বিক্ষোভ করার জন্য কোনরকম হস্তক্ষেপ করেনি বিধাননগর কমিশনারেট। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও, বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার না করায়, এবার কড়া অবস্থানের পথে যাচ্ছে বিধান নগর পুলিশ(Police) প্রশাসন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ