মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন গাড়ি চালানো শিখছিলেন। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে সেই গাড়ি গ্যারাজ থেকে বের করতে গিয়েই ঘটে বিপত্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চলে যায় পুকুরের মাঝখানে। গাড়ির ভিতরেই ডুবে মৃত্যু হয় এক গৃহবধূর। বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকায়। মৃতার নাম সুমিত্রা দাস।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল পৌনে ৯টা নাগাদ মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর স্কুটিটি রেখে নতুন গাড়িটি গ্যারাজ থেকে বের করছিলেন তিনি। সেই সময় আচমকা গাড়িটি সামনের পুকুরে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাঝখানে চলে যায়। ঘটনা দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাড়িটি পুকুর থেকে তোলা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় সুমিত্রার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি পিছনের দরজা দিয়ে বেরনোর চেষ্টা করেছিলেন। কিন্তু জলের গভীরতার কারণে তা সম্ভব হয়নি। পুকুরে জলের গভীরতা প্রায় ১০-১২ ফুট।

আরও পড়ুনঃ দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

পুলিশ সূত্রে খবর, সুমিত্রার স্বামী কৃষ্ণেন্দু দাস সম্প্রতি গাড়িটি কিনেছিলেন। আগামী ২২ অগস্ট লাইসেন্সের পরীক্ষায় বসার কথা ছিল সুমিত্রার। সেই প্রস্তুতির জন্যই গাড়ি চালাচ্ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, শিক্ষানবীশ অবস্থায় ভুল করে ব্রেকের বদলে অ্যাক্সিলারেটরে পা পড়ে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।দুর্ঘটনার ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী