দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকাল ৭টা নাগাদ আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়লেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। যোধপুর পার্ক, সেলিমপুর, গড়িয়াহাট, ঢাকুরিয়া ও যাদবপুরের একাধিক এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। ফলে কয়েক হাজার মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়।

বিদ্যুৎ না থাকায় অধিকাংশ বহুতল আবাসনের লিফট বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় বাড়ির জলের পাম্প। ফলে জল তোলা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মেও সমস্যায় পড়েন বাসিন্দারা। বিশেষ করে বাড়িতে থাকা অসুস্থ ও প্রবীণ মানুষদের নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি, প্রথম দিকে কিছুক্ষণ বিদ্যুৎ না থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দুর্ভোগ। এরপরই জানা যায়, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বাসিন্দারা বিদ্যুৎ দফতরে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।

আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মূল ফিডারের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় একসঙ্গে একাধিক জোনের ট্রান্সফরমার কাজ করা বন্ধ করে দেয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজে নামে সিইএসসি-র কর্মীরা। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ট্রান্সফরমারগুলি ফের সচল করা হয়। এরপর ধীরে ধীরে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। তবে সকালের এই বিভ্রাটে অনেক পড়ুয়া স্কুলেপৌঁছতে পারেনি। অফিসযাত্রীদেরও অনেকে দেরিতে বেরিয়েছেন। সব মিলিয়ে বুধবার সকালটা বিদ্যুৎ বিভ্রাটের জেরে কার্যত দুর্বিষহ হয়ে ওঠে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ