কোলাঘাটে সরকারি ঠিকাদারকে মারধরের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি ,কোলাঘাট:টাকায় রফা করেনি, কর্মক্ষেত্রে সরকারি ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।সরকারি টেন্ডার পেয়ে আইসিডিএসের(ICDS) কাজ করতে গিয়ে বাধা ও মারধোরের অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।এমনই অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের(Kolaghat Block) সিদ্ধা- ২ গ্রামপঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে।কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায় তার অভিযোগ,সিদ্ধা -২ গ্রামপঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আই সি ডি এস সেন্টারের জন্য ১২ লক্ষ টাকার টেন্ডার পান।

সেইমতো গত ১৩ ই নভেম্বর জেসিবি(JCB) নিয়ে কাজ শুরু করেন ঐ এলাকায়।এরপর সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান(Panchayet Pradhan) হামিদুল খাঁন।এরপর বাকবিতন্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার।অভিযোগ দুপক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতিও হয় বলে অভিযোগ করেন ঠিকাদার অমিত রায়।অমিত বাবু আরো বলেন,এই ঘটনা ঘটার পরের দিন কোলাঘাটের বিডিওকে(BDO) প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধোর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পাশাপাশি কঠিন শাস্তির দাবী করা হয়।অন্যদিকে সিদ্ধা -২ গ্রামপঞ্চায়েতের প্রধান হমিদুল খাঁন জানান,তিনি ঐ দিন ঘটনাস্থলে যান।তিনি জানতে চান ঠিকাদারকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে না বলেই কাজকর্ম চলছে।এরপরই ঐ ঠিকাদার প্রধানের ওপর চড়াও হয়।হামিদুল বাবু সাফ জানান,তিনি ঠিকাদারকে মারধোর করেন নি।সব মিলিয়ে ঠিকাদার ও প্রধানের মধ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়েছে।বর্তমানে ঐ ঠিকাদার আই সি ডি এসের কাজ বন্ধ রেখেছেন বলে জানান।তিনি নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে