কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিমানবন্দর চত্বর এলাকা। শুক্রবার রাতে রণক্ষেত্রের রূপ নিল কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর(Kolkata Airport) চত্বর। বিজেপি তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিমানবন্দর চত্বর।তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর আগে থেকেই বিমানবন্দরে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় জমতে শুরু করে। সেই সময় একটি চারচাকা গাড়িতে করে এক ব্যক্তি বিমানবন্দরের গেটের সামনে এসে পৌঁছান। তাঁর হাতে ডিম ও ডিমভর্তি ট্রে দেখে তৃণমূল কর্মীরা তাঁকে চিহ্নিত করেন এবং বিজেপি কর্মী বলে অভিযোগ তোলেন।

অভিযোগ, এরপরই ওই ব্যক্তির হাত থেকে ডিম ও ডিমের ট্রেগুলি কেড়ে নেওয়া হয় এবং কলকাতা বিমানবন্দরের ৩ নম্বর গেটের সামনে তাঁকে মারধর করা হয়।ঘটনার খবর পৌঁছায় বিমানবন্দর থানায়(Airport P.S.)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই বিজেপি কর্মী বলে অভিযুক্ত যুবককে বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে ততক্ষণে বিজেপি কর্মীরা এসে সেখানে জড়ো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখাবে বলে। দুপক্ষ মুখোমুখি হতেই শুরু হয় তুমুল সংঘর্ষ। দুপক্ষের এই মহিলা কর্মীরা একে অপরকে আক্রমণ করতে এগিয়ে যায়।

বেশ কয়েকজন হেলমেট হাতে নিয়ে এসে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। একাধিক বিজেপি কর্মী গুরুতর আহত হন। এরপর এই অন্যান্য বিজেপি কর্মীরা তেড়ে গেলে সংঘর্ষের রূপ নেয় বিমানবন্দর চত্বরের বাইরে এলাকা। বেশ কিছুক্ষণ এই সংঘর্ষ চলে। মারামারিতে তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। যাত্রী সাধারণ রীতিমতো আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। যারা গাড়ি নিয়ে যাত্রী পরিবহন করতে এসেছিলেন তারা ভয় পেয়ে সরে যান। প্রচুর পুলিশ সেখানে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। বিমানবন্দর চত্বর এলাকায় থাকা সিসিটিভি’র(CCTV) ফুটেজ পুলিশ খতিয়ে দেখে দোষী কারা তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান