Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে এদিক ওদিক গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। শহরের প্রায় ৫০টি বেআইনি নির্মাণের তদন্তভার সিবিআই-য়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আদালতের পর্যবেক্ষণ, এই বেআইনি নির্মাণের পিছনে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে। তাই বেআইনি নির্মাণ খতিয়ে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই দায়িত্ব দিল হাইকোর্ট।

মূলত, রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা থেকে শুরু ক্যানাল স্ট্রিটে এমন অন্তত ৫০টি বেআইনি বহুতল রয়েছে। যার উপর নজর পড়েছে প্রধান বিচারপতির। এরপরই শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার কমিশনারকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, রিয়েল এস্টেট কারবারের মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের বিষয়টি অজানা ছিল না কলকাতা পুরসভার কাছে। তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বেআইনি বহুতল নির্মাণ করা হয়েছে। কেন সব কিছু জানা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুরসভা? এই অপকর্মে কলকাতা পুরসভার আধিকারিকরা প্রত্যক্ষ যোগসাজশ ছিল কিনা, সে সব খতিয়ে দেখা প্রয়োজন। তারপরেই তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পডুন: রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

এই সংক্রান্ত মামলার শুনানিতে সিবিআই আদালতে জানায়, মামলাকারী তাদের সরাসরি চিঠি পাঠিয়েছেন। তবে পূর্বতন রাজ্য সরকারের তরফে তদন্তের অনুমতি দেওয়া হয়নি এতদিন। তাই কোনও পদক্ষের করা যায়নি। সেই শুনেই সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও