রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: উপস্থিতির হার কম। তাই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কাজ করে পড়ুয়াদের একাংশের রোষানলে পড়লেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ। পড়ুয়াদের অনৈতিক দাবির কাছে মাথা নত করে শেষে পদত্যাগপত্রে সই করলেন উপাধ্যক্ষ মহম্মদি তারান্নুম।

ঘটনার সূত্রপাত গত বুধবার, উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে থাকার কারণে বহু ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেই নির্দেশ দিয়েছিলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ। কিন্তু তাতে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার অনৈতিক দাবি করতে থাকেন তারা। গত বুধবার সেই বিষয়ে বিক্ষোভরত পড়ুয়াদের একাংশের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল। কিন্তু সমাধান সূত্র অধরা ছিল। পড়ুয়াদের দাবি ছিল, কলেজে নিয়মিত ক্লাস হয় না, কলেজের পরিকাঠামো যথাযথ নয়। তারপরেই কলেজ কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকে ক্লাস শুরু করার কথা ঘোষণা করেন। তার ফলেই বহু পড়ুয়া ক্লাসে যোগ দিতে পারেননি। পড়ুয়াদের দাবি, অত সকালে কলকাতায় মেট্রো পরিষেবা চালু না থাকায় অনেকই সময় মতো কলেজে পৌঁছনো সম্ভব হয়নি। এর ফলেই তাঁদের উপস্থিতির হার ৪০ শতাংশের নীচে নেমে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবি না মানায়, গত বৃহস্পতিবার থেকে উপাধ্যক্ষকে ঘিরে চলে আন্দোলন।

আরও পডুন: রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

গতকাল, বৃহস্পতিবার সারারাত আন্দোলন চলে। আজ, শুক্রবার দুপুর ১টা নাগাদ পড়ুয়াদের দাবিতে পদত্যাগ করেন উপাধ্যক্ষ। যদিও সুরেন্দ্রনাথ ল’কলেজে পড়ুয়াদের একাংশ এখনও বিক্ষোভ চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’ ও বেঙ্গল ধাবায় হানা খাদ্য দফতরের, উদ্ধার ৬০ কেজি পচা মাংস

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া পদক্ষেপ, নাবালিকা প্রসূতি হতেই গড়বেতায় গ্রেফতার স্বামী

‘যাও সুখে থাকো’, বুকে পাথর রেখে স্ত্রীকে শৈশবের প্রেমিকের হাতে তুলে দিলেন সরকারি অফিসার

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের