সাতসকালে মেট্রোর ব্লু লাইনে বিভ্রাট, কিছুক্ষণ পর পরিষেবা স্বাভাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের ভোগান্তির শিকার মেট্রোযাত্রীরা। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন দুই লাইনেই বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে চালু ছিল মেট্রো। ব্লু লাইনে আংশিক পরিষেবা চালু রাখা হয়েছিল। অফিস টাইমে এই পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। দ্রুততার সঙ্গে কাজ করে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

জানা গিয়েছে, অটো সিগন্যালিং সিস্টেমে জরুরি কারণে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই পরিষেবা বন্ধ রাখা ছিল। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। শুক্রবার সকালে পরিষেবা শুরুর সময়েই অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। তখনই তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়। সেই সময় আংশিক পরিষেবা বন্ধ রেখে বাকি পরিষেবা চালু রাখা হয়। দমদম থেকে শোভাবাজার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে আপ ও ডাউনে। প্রায়ই অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কখনও লাইনে জল ঢুকে যাওয়া, কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও আত্মহত্যার ঘটনা। ফলে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যহত হয়। এদিন অটো সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেওয়ায় আংশিক পরিষেবা চালু রেখে, বাকি কাজ করা হয়।

মেট্রো সূত্রে খবর, বেলগাছিয়ার কাছে অটো সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার কারণে এই বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তাই মেট্রো কর্তৃপক্ষ টের পেয়েই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে। তারফলেই দমদমে পরিষেবা বন্ধ হয়ে গেছে।  অফিস টাইমে মানুষের সমস্যা কাটতে দ্রুত পরিষেবা স্বাভাবিকও করা হয়েছে।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের